1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

দেওয়ানগঞ্জে মিথ্যা ডাকাতির অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
জামালপুরের দেওয়ানগঞ্জে মিথ্যা ডাকাতি মামলায় জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার। তারা অভিযোগ করেছেন, উদ্দেশ্যমূলকভাবে তাদের নাম সংবাদে প্রচার করা হয়েছে।

জামালপুরের দেওয়ানগঞ্জে মিথ্যা ডাকাতি অভিযোগে নাম জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার। তারা দাবি করেছেন, সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে তাদের বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর ২০২৫) দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের কলাকান্দা নতুন গ্রামে নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষে মোঃ সাক্কা বলেন, “আমরা সহজ-সরল কৃষিজীবী মানুষ। জীবিকা নির্বাহ করি কৃষিকাজ করে। কিন্তু আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সামাজিকভাবে হেয় করার চেষ্টা চলছে। গত ৫ নভেম্বর গভীর রাতে প্রতিবেশী মোঃ ইনছার আলী (সুট্টু) মিয়ার ঘরে ডাকাতি সংঘটিত হয়, যেখানে আনুমানিক দুই লক্ষ টাকা লুট হয়। কিন্তু ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক না থাকা সত্ত্বেও সংবাদে আমাদের নাম প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যমূলক।”

তিনি আরও বলেন, “আমরা কখনও কোনো চুরি বা ডাকাতির মতো ঘটনায় জড়িত ছিলাম না। এলাকার মানুষ সাক্ষ্য দিতে পারবেন যে আমরা পরিশ্রমী ও সৎ পরিবার। কিছু প্রতিহিংসাপরায়ণ ব্যক্তি নিজেদের হাত-পা বেঁধে নাটক সাজিয়ে আমাদের ওপর দোষ চাপানোর চেষ্টা করছেন।”

একই গ্রামের বাসিন্দা মোঃ কালু মিয়া বলেন, “আমি তাদের বহু বছর ধরে চিনি। তারা পরিশ্রমী মানুষ, কোনো অপরাধমূলক কাজে জড়িত নন। মিথ্যা সংবাদ প্রকাশের আমরা তীব্র নিন্দা জানাই।”

এছাড়া মোঃ সাজাহান আলী সাদা বলেন, “এটি প্রতিহিংসামূলক ও পরিকল্পিত একটি ষড়যন্ত্র, যার মাধ্যমে নির্দোষ মানুষকে জড়িয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে।”

উল্লেখ্য, গত ৫ নভেম্বর রাত ১টার দিকে মোঃ ইনছার আলী (সুট্টু) মিয়ার ঘরে দুর্বৃত্তরা প্রবেশ করে গরু বিক্রির দুই লক্ষ টাকা লুট করে। তারা ইনছার আলী ও তার স্ত্রীকে হাত-পা বেঁধে মুখে কাপড় বেঁধে ফেলে রেখে যায়। পরদিন সকালে প্রতিবেশীরা তাদের উদ্ধার করেন।

ভুক্তভোগী পরিবার দাবি করেছে, প্রকৃত অপরাধীদের আড়াল করতে এবং ব্যক্তিগত বিদ্বেষ থেকে তাদের পরিবারের ওপর মিথ্যা অভিযোগ চাপানো হচ্ছে। তারা প্রশাসনের কাছে ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট