1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

বেইলি রোডে বহুতল ভবনে আগুন, ১৮ জনকে জীবিত উদ্ধার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ৫ মে, ২০২৫
আগুন
প্রতিকী ছবি

রাজধানী ঢাকার বেইলি রোডে একটি বহুতল ভবনের বেজমেন্টে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (৫ মে) সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে এই অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে এবং রাত ৭টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা শাহজাহান সিকদার জানান, শুরুতে ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। পরে আরও ৩টি ইউনিট যুক্ত হয়। সম্মিলিত প্রচেষ্টায় প্রায় ৫০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

উদ্ধার অভিযানে ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়। এর মধ্যে ৯ জন নারী, ৭ জন পুরুষ এবং ২ জন শিশু রয়েছেন। প্রথমে ভবনের ছাদ থেকে ৩ জনকে উদ্ধার করা হয়, এরপর পর্যায়ক্রমে আরও ১৫ জনকে নিরাপদে বের করে আনা হয়।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্ত শেষে বিষয়গুলো স্পষ্ট হবে বলে জানায় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত বছর ২৯ ফেব্রুয়ারি রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের মৃত্যু হয়। ওই ভবনে একাধিক রেস্তোরাঁ থাকায় রাতের খাবারের সময় অনেক মানুষ উপস্থিত ছিলেন। আগুন লাগার পর অনেকেই ধোঁয়ার কারণে শ্বাসরোধ হয়ে মারা যান। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই ছিল বেশি।

ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের ফলে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। তবে বাণিজ্যিক ভবনগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আবারও প্রশ্ন উঠছে। সরকার ও কর্তৃপক্ষের উচিত ভবনের অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা কঠোরভাবে তদারকি করা, যেন ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধ করা যায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট