1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

পররাষ্ট্র উপদেষ্টার মুন্সীগঞ্জ সফর: চার্চ, ঐতিহাসিক স্থাপনা ও স্মৃতিস্তম্ভ পরিদর্শন

মোঃ জসীম উদ্দিন, মুন্সীগঞ্জ
  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন মুন্সীগঞ্জ সফরে জেলার সর্ববৃহৎ সেন্ট জোসেফ চার্চ, ইন্দ্রাকপুর দুর্গ ও বাবা আদম শহীদ (র.)-এর মসজিদ পরিদর্শন করেছেন। শনিবার শহীদ জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদনসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন মুন্সীগঞ্জ সফরের অংশ হিসেবে জেলার গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করেছেন। শুক্রবার (২ জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিনি পরিবারবর্গসহ সিরাজদিখান উপজেলার শুলপুর ধর্মপল্লীতে অবস্থিত জেলার সর্ববৃহৎ খ্রিস্টধর্মীয় উপাসনালয় সেন্ট জোসেফ চার্চ পরিদর্শন করেন।

চার্চ পরিদর্শন শেষে পররাষ্ট্র উপদেষ্টা চার্চের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধর্মীয় সম্প্রীতি ও সহাবস্থানের গুরুত্ব তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ, সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার পারভেজ, পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান, শেখের নগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ সঞ্জিত কুমার এবং সেন্ট জোসেফ চার্চের সেক্রেটারি ফাদার সজলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

একই দিন বিকাল সাড়ে ৩টায় তিনি মুন্সীগঞ্জ সদরে অবস্থিত ঐতিহাসিক ইন্দ্রাকপুর দুর্গ পরিদর্শন করেন। দুর্গের স্থাপত্য ও ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে অবহিত হন তিনি। পরে বিকাল সাড়ে ৪টায় তিনি ইসলামি ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন হযরত বাবা আদম শহীদ (র.)-এর মসজিদ পরিদর্শন করেন এবং সেখানে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

দিনব্যাপী কর্মসূচি শেষে পররাষ্ট্র উপদেষ্টা মুন্সীগঞ্জ সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন।

জানা গেছে, শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় তিনি মুন্সীগঞ্জ সদরের শহীদ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর সকাল ১০টা ৫০ মিনিটে জুলাই শহীদদের কবর জিয়ারত করবেন তিনি।

এরপর বেলা সাড়ে ১১টায় মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশ নেবেন পররাষ্ট্র উপদেষ্টা। সভায় জেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

মতবিনিময় সভা শেষে বিকাল সাড়ে ৩টায় তিনি শ্রীনগর উপজেলার বিক্রমপুর জাদুঘর ও সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করবেন। সব কর্মসূচি শেষে শনিবার বিকাল ৪টায় সড়ক পথে মুন্সীগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট