1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
Bet andreas 317 onlayn kazino oynamaq: Canlı oyunlar və eksklüziv bonuslar ইরানের ড্রোন কারখানার অবস্থান সম্পর্কে জানে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রোববার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কাহারোলে মানববন্ধন: গোপাল চন্দ্র রায় ও সুধা রানীর বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি কালীগঞ্জে সড়কে কাদার কারণে একের পর এক দুর্ঘটনা, আহত অন্তত ২৫ মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযান, উদ্ধার বিপুল পরিমাণ মাদক, আটক দুই মঠবাড়িয়ায় এক রাতেই জোড়া হত্যাকাণ্ড, আতঙ্কে এলাকাবাসী মিরকাদিম পৌরসভায় গৃহস্থালি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন

লৌহজংয়ে বিনামূল্যে চোখের চিকিৎসা ও লেন্স সংযোজন, উপকৃত সহস্রাধিক মানুষ

মোঃ জসীম উদ্দিন, মুন্সীগঞ্জ
  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় খড়িয়া মুক্তি সংঘের আয়োজনে বিনামূল্যে চোখের চিকিৎসা ও লেন্স সংযোজন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সহস্রাধিক মানুষ বিনামূল্যে সেবা পেয়েছেন।

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় দিনব্যাপী বিনামূল্যে চোখের চিকিৎসা ও লেন্স সংযোজন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। খড়িয়া মুক্তি সংঘের আয়োজনে সোমবার (গতকাল) ২১তম বারের মতো এ মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়, যা স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলেছে।

চোখের চিকিৎসা কার্যক্রমে চাঁদপুরের মাজহারুল বিএনএসবি চক্ষু হাসপাতালের ১৫ সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই কর্মসূচিতে সহস্রাধিক মানুষকে বিনামূল্যে চোখ পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করা হয়। এছাড়া ছানি রোগে আক্রান্ত ১০৫ জন রোগীর চোখে পর্যায়ক্রমে লেন্স সংযোজন করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

এ উপলক্ষে সকালে খড়িয়া মুক্তি সংঘের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খড়িয়া মুক্তি সংঘের অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শেখ আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাবা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জিল্লুর রহমান মৃধা রিপন।

অনুষ্ঠানে আয়োজক সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান খোকনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সদস্য সচিব শাহজাহান মোল্লা অপু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান অপু চাকলাদার, বিশিষ্ট ব্যবসায়ী নাছিমূল গণি নাছিম, রফিকুল ইসলাম খান, মিজানুর রহমান হাওলাদার এবং বিএনপি নেতা আল ইউসুফ আজাদ চঞ্চল।

বক্তারা বলেন, দরিদ্র ও অসহায় মানুষের চোখের চিকিৎসা নিশ্চিত করা একটি অত্যন্ত মহৎ সামাজিক উদ্যোগ। এ ধরনের মানবিক কর্মসূচি সমাজে স্বাস্থ্যসচেতনতা বাড়ানোর পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রচণ্ড শীত উপেক্ষা করেও লৌহজং ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে সহস্রাধিক দরিদ্র মানুষ চোখের চিকিৎসা নিতে উপস্থিত হন। আয়োজকদের আন্তরিক প্রচেষ্টা ও স্বেচ্ছাসেবকদের নিরলস পরিশ্রমে কর্মসূচিটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট