1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

কামরুল ইসলাম ও গ্যাংয়ের সন্ত্রাসী হামলায় রক্তাক্ত গ্রাম, নারী-শিশুসহ বহু আহত

জাকিরুল ইসলাম বাবু জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

বাংলাদেশের এক গ্রামে সংঘটিত হয়েছে ভয়াবহ সন্ত্রাসী হামলা ও লুটপাটের ঘটনা, যার নেতৃত্বে ছিল এম. কামরুল ইসলাম ও তার গ্যাং। গ্রামে অতর্কিতভাবে হামলা চালিয়ে তারা দোকান ভাঙচুর, নিরীহ লোকজনকে মারধর, নারী-শিশুদের উপর নির্যাতন ও বসতবাড়ি কুপিয়ে নষ্ট করে দেয় বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

স্থানীয়রা জানান, কামরুল ইসলাম, লিটন ফকির, হারুন অর রশীদ গেন্দা, নারিকেলির মিলনসহ গ্যাং সদস্যরা রাতের আধারে মানিকের দোকানের সামনে নিরীহ লোকদের উপর হামলা চালায়।
তারা দোকান ভাঙচুর করে এবং দলবল নিয়ে দোকানের মালামাল লুটে নেয়। এরপর ঘরে ঘরে ঢুকে রাম দা ও দেশি অস্ত্র দিয়ে বসতবাড়ি কুপিয়ে ক্ষতিগ্রস্ত করে এবং ধানের ক্ষেত নষ্ট করে দেয়।

গ্যাংয়ের সদস্যরা শুধু পুরুষ নয়, নারী ও শিশুদের উপরও নির্যাতন চালায়। বৃদ্ধা এক মহিলাকে মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। আব্দুর রাজ্জাকের স্ত্রীর হাত ভেঙে দেয় সন্ত্রাসীরা। ইসমাইল নামের এক ব্যক্তি মৃত্যুশয্যায়, অথচ স্থানীয় হাসপাতালের চিকিৎসক হুমকির কারণে দুইজন রোগীকে বাড়ি পাঠিয়ে দেন।

এই ঘটনার পর স্থানীয়রা জানান, ভয়ে অনেক পরিবার অন্য গ্রামে পালিয়ে আশ্রয় নেয়। রাতজেগে কাটানো আতঙ্কে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

গ্রামবাসীরা একত্রিত হয়ে দাবি করেছেন, “কামরুল ইসলাম ও তার সন্ত্রাসী বাহিনীর দ্রুত গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা নিরাপত্তা চাই, শান্তি চাই।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট