1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

গণঅভ্যুত্থান দিবসে শহিদ সাফওয়ানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
গণঅভ্যুত্থান দিবসে শহিদ সাফওয়ানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে জামালপুরে শহিদ সাফওয়ান আখতারের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১১টায় জামালপুর জেলা প্রশাসন ও জেলা পুলিশের যৌথ আয়োজনে সদর উপজেলার শরীফপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে শহিদ সাফওয়ানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

শহিদ সাফওয়ান আখতার ছিলেন শরীফপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আক্তারুজ্জামানের ছেলে। পুষ্পস্তবক অর্পণ শেষে তার মা-বাবা ও পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুরের জেলা প্রশাসক হাছিনা বেগম, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম-সেবা), সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আজিজুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন, সহকারী পুলিশ সুপার মোঃ রাজু আহম্মেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত শহীদ পিংকি এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) এর অফিসার ইনচার্জ মোঃ নাজমুস সাকিব। এছাড়াও জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন ও পুলিশ কর্তৃপক্ষ জানান, শহিদ সাফওয়ান আখতার দেশের গণতন্ত্র রক্ষার আন্দোলনে আত্মোৎসর্গ করে ইতিহাসে অমর হয়ে আছেন। তার ত্যাগের স্মরণে প্রতিবছর এই দিনে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট