1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানের ড্রোন কারখানার অবস্থান সম্পর্কে জানে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রোববার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কাহারোলে মানববন্ধন: গোপাল চন্দ্র রায় ও সুধা রানীর বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি কালীগঞ্জে সড়কে কাদার কারণে একের পর এক দুর্ঘটনা, আহত অন্তত ২৫ মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযান, উদ্ধার বিপুল পরিমাণ মাদক, আটক দুই মঠবাড়িয়ায় এক রাতেই জোড়া হত্যাকাণ্ড, আতঙ্কে এলাকাবাসী মিরকাদিম পৌরসভায় গৃহস্থালি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন ধসের ঝুঁকিতে তৃতীয় শীতলক্ষ্যা সেতু, কী করছে নারায়ণগঞ্জ প্রশাসন?

জাতীয় নির্বাচন সামনে রেখে দিঘলিয়ায় সুধী সমাবেশ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
জাতীয় নির্বাচন উপলক্ষে খুলনার দিঘলিয়ায় সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শান্তিপূর্ণ নির্বাচন ও আইন-শৃঙ্খলা রক্ষায় জনগণের সক্রিয় সহযোগিতা চেয়েছেন পুলিশ সুপার।

আইন-শৃঙ্খলায় জনগণের সহযোগিতা চাইলেন পুলিশ সুপার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে খুলনার দিঘলিয়ায় সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা জোরদারের লক্ষ্যে দিঘলিয়া থানার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

রবিবার (৪ জানুয়ারি) দিঘলিয়া থানার আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে খুলনা জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, “পুলিশ জনগণের বন্ধু। আইন-শৃঙ্খলা রক্ষা শুধুমাত্র পুলিশের একক দায়িত্ব নয়। জনগণের সক্রিয় সহযোগিতা ছাড়া অপরাধ দমন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।”

তিনি বলেন, পুলিশ ও জনগণ একসঙ্গে কাজ করলে অপরাধীরা কখনোই মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে খুব শিগগিরই অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান শুরু করা হবে বলেও জানান পুলিশ সুপার।

মাহবুবুর রহমান আরও বলেন, বর্তমান সরকার একটি সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়াকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। এই চ্যালেঞ্জ বাস্তবায়নে সর্বস্তরের জনগণের সহযোগিতা একান্ত প্রয়োজন। পাশাপাশি পুলিশকে আরও জনবান্ধব করে তুলতে কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, মাদক, চুরি, ছিনতাই, কিশোর গ্যাং, ইভটিজিং ও নারী নির্যাতনের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ, শিক্ষক, সাংবাদিক ও সাধারণ মানুষের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতাই পারে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে।

মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, ছাত্রসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা মাদকবিরোধী অভিযান জোরদার, নারী ও শিশু নিরাপত্তা নিশ্চিতকরণ, কিশোর অপরাধ নিয়ন্ত্রণ এবং থানা ভিত্তিক পুলিশি সেবার মান উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ মতামত ও প্রস্তাব তুলে ধরেন।

সভায় পুলিশ সুপার উপস্থিত জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং পুলিশি সেবাকে আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করার আশ্বাস দেন। একই সঙ্গে থানা পর্যায়ের সমস্যাগুলো দ্রুত সমাধানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহ আলম–এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আল বেরুনী ও অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন দিঘলিয়া থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার বিশ্বাস।

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু, জামায়াত নেতা খান গোলাম রসুল, বাংলাদেশ জামায়াতে ইসলামের উপজেলা আমীর মাওলানা আবুল হাসান, সেক্রেটারি জেনারেল মাওলানা মুশফিকুর রহমান, ইসলামী আন্দোলনের উপদেষ্টা মোঃ নুরুল হুদা সাজু, উপজেলা ওলামা মাশায়েখের সভাপতি মুফতি আজিজুর রহমান সোহেল, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা।

অনুষ্ঠান শেষে আয়োজকরা জানান, পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধিতে ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের সুধী সমাবেশ ও মতবিনিময় সভা আয়োজন করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট