1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

পিরোজপুরে সরকারি পুলের ভীম বিক্রির সময় দু’জন আটক

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
পিরোজপুরের ইন্দুরকানীতে অবৈধভাবে সরকারি পুলের ভীম বিক্রির সময় দুইজনকে আটক করেছে পুলিশ। স্থানীয়দের সন্দেহে ধরা পড়ার পর তাদের থানায় সোপর্দ করা হয়। ঘটনায় সরকারি সম্পদ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

পিরোজপুরের ইন্দুরকানীতে অবৈধভাবে সরকারি পুলের ভীম বিক্রির সময় দুইজনকে আটক করেছে পুলিশ। স্থানীয় জনতার সন্দেহে তাদের আটক করে থানায় সোপর্দ করা হয়।

রবিবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার ২নং পত্তাশী ইউনিয়নের বাগোলেরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পত্তাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির (জেপি) আহ্বায়ক মো. শাহীন হাওলাদারের বাড়ি থেকে ভ্যানযোগে দুটি পুলের ভীম মোড়েলগঞ্জের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। বাগোলেরহাট বাজারে পৌঁছালে স্থানীয়দের সন্দেহ হলে তারা ভ্যানসহ মালামাল আটক করে পুলিশে খবর দেন।

খবর পেয়ে ইন্দুরকানী থানার এসআই শাহিনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সরকারি মালামালসহ দুজনকে আটক করে থানায় নিয়ে আসে।

আটককৃতরা হলেন মোড়েলগঞ্জ উপজেলার মিত্রডাঙ্গা গ্রামের মৃত মোন্তাজ উদ্দিন শেখের ছেলে ভাঙ্গারী ব্যবসায়ী আতিয়ার শেখ ও একই গ্রামের ভ্যানচালক সাজু (আইউব আলীর ছেলে)।

ভ্যানচালক সাজু বলেন, “আমাদের গ্রামের ব্যবসায়ী আতিয়ারের নির্দেশে আমি এই মালামাল আনতে এসেছিলাম।”

অপরদিকে আতিয়ার শেখ বলেন, “চেয়ারম্যান শাহীন হাওলাদারের চাচাতো ভাই সোহেল হাওলাদার ফোন করে জানায় সরকারি পুলের ভীম বিক্রি হবে। আমি ৩৬ টাকা কেজি দরে ভীমগুলো কিনি এবং বিকাশে ২ হাজার টাকা পাঠাই।”

স্থানীয় বাসিন্দা পিয়াল হোসেন জানান, “ভ্যানচালকের কথায় সন্দেহ হলে আমরা ভ্যানসহ মালামাল আটক করি এবং পরে পুলিশে খবর দিই।”

অভিযুক্ত সোহেল হাওলাদার বলেন, “ভীম বিক্রির বিষয়ে আমি কিছু জানি না। চেয়ারম্যানকে বিষয়টি জানানো হয়েছে।”

এ বিষয়ে ইন্দুরকানী থানার ওসি (তদন্ত) মোস্তফা জাফর বলেন, “সরকারি সম্পদ আত্মসাতের অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। আটক আতিয়ারের বিরুদ্ধে মোড়েলগঞ্জ থানায় হত্যা মামলাসহ তিনটি মামলা রয়েছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট