1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

ঝিনাইদহে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
ঝিনাইদহে খুচরা সার বিক্রেতারা ২০০৯ সালের নীতিমালা বহাল রাখা ও টি.ও লাইসেন্স কার্যকর রাখার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন।

খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখা, টি.ও লাইসেন্স কার্যকর রাখা এবং সার সংক্রান্ত নীতিমালা ২০২৫ সংশোধনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ। রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংগঠনটি এ কর্মসূচির আয়োজন করে।

জেলার ছয়টি উপজেলার ইউনিয়ন পর্যায়ের খুচরা সার বিক্রেতারা ব্যানার-ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেন। ঘন্টাব্যাপী এই কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনটির জেলা শাখার সভাপতি সায়েদুল আলম বাদশা, সাধারণ সম্পাদক আবু সাঈদ, সদর উপজেলা শাখার সভাপতি তরিকুল ইসলাম টিপু, কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি জিল্লুর রহমান, হরিণাকুন্ডু শাখার সভাপতি শামীম আহমেদ (চাঁন), শৈলকুপা শাখার সভাপতি বাবুল আক্তার, মহেশপুর শাখার সভাপতি উজ্জল হোসেন এবং কোটচাঁদপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ওবাইদুল মিয়া।

বক্তারা বলেন, ২০০৯ সালের সরকারি নীতিমালা অনুযায়ী উপজেলা পর্যায়ে খুচরা সার বিক্রয়ের অনুমতি ও অনুমোদন হিসেবে টি.ও লাইসেন্স প্রদান করা হয়েছিল। কিন্তু নীতিমালা ২০২৫-এর খসড়া অনুমোদন স্থগিত এবং ২০২৬ সালের মার্চ থেকে সুবিধা স্থগিতের ঘোষণায় সার ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন। তাঁরা দাবি করেন, দীর্ঘদিন ধরে বৈধভাবে ব্যবসা পরিচালনা করলেও হঠাৎ নীতিমালা পরিবর্তনের সিদ্ধান্ত খুচরা বিক্রেতাদের জীবিকা বিপর্যস্ত করবে। তাই ২০০৯ সালের নীতিমালা পুনর্বহালের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান বক্তারা।

মানববন্ধন শেষে সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট