1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
Bet andreas 317 onlayn kazino oynamaq: Canlı oyunlar və eksklüziv bonuslar ইরানের ড্রোন কারখানার অবস্থান সম্পর্কে জানে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রোববার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কাহারোলে মানববন্ধন: গোপাল চন্দ্র রায় ও সুধা রানীর বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি কালীগঞ্জে সড়কে কাদার কারণে একের পর এক দুর্ঘটনা, আহত অন্তত ২৫ মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযান, উদ্ধার বিপুল পরিমাণ মাদক, আটক দুই মঠবাড়িয়ায় এক রাতেই জোড়া হত্যাকাণ্ড, আতঙ্কে এলাকাবাসী মিরকাদিম পৌরসভায় গৃহস্থালি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন

সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ ও তিন হত্যার বিচার দাবিতে ঝিনাইদহে মানববন্ধন করেছে জেলা সনাতনী ঐক্যমোর্চা। সংখ্যালঘু নিরাপত্তা নিশ্চিতের আহ্বান।

হত্যাকারীদের বিচার ও সংখ্যালঘু নিরাপত্তা নিশ্চিতের দাবি

সাম্প্রতিক সময়ে দেশে বেড়ে চলা সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ, দীপু চন্দ্র দাস, মণি চক্রবর্তী ও খোকন চন্দ্র দাস হত্যার দ্রুত বিচার এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার সকালে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে জেলা সনাতনী ঐক্যমোর্চার উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে ব্যানার ও ফেস্টুন হাতে বিভিন্ন সনাতনী সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে এলাকাজুড়ে প্রতিবাদী পরিবেশের সৃষ্টি হয়।

মানববন্ধন কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শুভাশিষ বিশ্বাস সাধন, বিপ্লব কুমার দে, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক চন্দন বসু, সদস্য সচিব অরুণ কুমার ঘোষ, জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক মিলন কুমার ঘোষ, সদস্য সচিব সমীর কুমার হালদার, জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কানন কুমার দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে, যা সামাজিক সম্প্রীতির জন্য হুমকিস্বরূপ। তারা এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।

একই সঙ্গে বক্তারা সংখ্যালঘু সম্প্রদায়ের জানমাল ও ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। শান্তিপূর্ণ সহাবস্থান ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রশাসনের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট