1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেউলিয়া: লন্ডনের বিলাসপণ্য ব্র্যান্ড লিকুইডেশনে তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে শাহবাজ শরিফের ঢাকা সফরের আগ্রহ অবৈধ মাটি কাটায় দলীয় কেউ জড়িত থাকলেও ছাড় নেই: এমপি শেখ আব্দুল্লাহ খুলনার দিঘলিয়ায় বাজার ইজারা বিরোধে যুবদল নেতা খুন, অভিযুক্ত ছাত্রদল নেতা কালীগঞ্জে থানার সামনে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ১২ মুন্সীগঞ্জে কুড়িয়ে পাওয়া ককটেলে বিস্ফোরণ, শিশুর আঙুল বিচ্ছিন্ন শিলিগুড়িতে বাংলাদেশি পর্যটকদের ওপর হোটেল নিষেধাজ্ঞা প্রত্যাহার ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান মুন্সিগঞ্জে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষকদের মতবিনিময় সভা কালীগঞ্জে মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এমপি আবু তালিবের

অবৈধ মাটি কাটায় দলীয় কেউ জড়িত থাকলেও ছাড় নেই: এমপি শেখ আব্দুল্লাহ

মোঃ জসীম উদ্দিন, মুন্সীগঞ্জ।
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
ন্সীগঞ্জের সিরাজদিখানে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন এমপি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। দলীয় কেউ জড়িত থাকলেও ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। তিনি স্পষ্টভাবে বলেছেন, কোনো দল বা শ্রেণীর লোককে ছাড় দেওয়া হবে না। এমনকি নিজ দলের কেউ জড়িত থাকলেও তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সিরাজদিখান উপজেলার বালুচর, লতব্দী ও বাসাইল ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ মাটি কাটার স্থান পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে এমপি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ সরেজমিনে গিয়ে দেখতে পান, কিছু প্রভাবশালী মহল জোরপূর্বক ব্যক্তিমালিকানাধীন জমি কেটে নিচ্ছে। স্থানীয়দের অভিযোগ, সরকারি জমিও কেটে বিক্রি করা হচ্ছে। বিষয়টিকে তিনি “মাটি সন্ত্রাস” হিসেবে আখ্যা দেন।

তিনি বলেন, “মাটি কেটে পরিবেশ ধ্বংস ও সাধারণ মানুষের জমি নষ্ট করা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। প্রশাসনকে ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। খুব দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এমপিকে কাছে পেয়ে স্থানীয় বাসিন্দারা অবৈধ মাটি কাটার কারণে তাদের জমির ক্ষতি, বসতভিটার ঝুঁকি এবং পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কার কথা তুলে ধরেন। তারা দ্রুত এই কার্যক্রম বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সার্কেল অফিসার এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. হায়দার আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমপি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ স্থানীয়দের আশ্বস্ত করে বলেন, যারা এলাকায় মাটি সন্ত্রাস চালাচ্ছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। দলীয় পরিচয় দেখে কাউকে ছাড় দেওয়া হবে না।

স্থানীয়রা আশা করছেন, প্রশাসনের তৎপরতায় অবৈধ মাটি কাটা দ্রুত বন্ধ হবে এবং ক্ষতিগ্রস্তরা ন্যায়বিচার পাবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট