1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

ইশরাক হোসেনই ঢাকার যোগ্য মেয়র: রাশেদ খান

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৭ মে, ২০২৫
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক ও মো. রাশেদ খান বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক ও মো. রাশেদ খান বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) যোগ্য মেয়র হিসেবে আখ্যা দিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। তিনি বলেন, “ইশরাক একজন অমায়িক, জনবান্ধব নেতা। তিনি মেয়র পদে বসলে ঢাকাবাসী একজন যোগ্য ও দায়িত্বশীল জনপ্রতিনিধি পাবে।”

শনিবার (১৭ মে) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে রাশেদ খান এসব মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, আদালতের রায় থাকা সত্ত্বেও ইশরাক হোসেনকে মেয়র পদে বসতে দেওয়া হচ্ছে না। কারণ, এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) ঢাকার ক্ষমতা হারানোর আশঙ্কা করছে।

২০২০ সালের সিটি নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ইশরাক হোসেন নির্বাচন বাতিলের জন্য আদালতে মামলা দায়ের করেছিলেন। গণঅভ্যুত্থানের পর সেই মামলায় আদালত তার পক্ষে রায় দেয়। গত ২৭ মার্চ ট্রাইব্যুনাল আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসের বিজয় বাতিল করে দেন এবং ইশরাক হোসেনকে বৈধ মেয়র হিসেবে ঘোষণা করেন।

তিনি বলেন, “তোমরা যদি মোহাম্মদ এজাজকে প্রশাসক হিসেবে মেনে নিতে পারো, তাহলে আদালতের রায় অনুযায়ী ইশরাক হোসেনকে মেয়র হিসেবে মেনে নিতে সমস্যা কোথায়?”

তিনি আরও বলেন, “ইশরাকের আইনি ভিত্তি আছে। কারণ সে নির্বাচনের ঠিক পরপরই মামলা করেছিল, যা লিগ্যালি শক্তিশালী। এখন তাকে মেয়র পদে বসতে না দেওয়া হলে তা হবে চরম অবিচার।”

ইতিমধ্যে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ঢাকা দক্ষিণের সাধারণ জনগণ রাস্তায় নেমে আন্দোলন করছেন। তাঁদের দাবি, প্রকৃত বিজয়ীকে মেয়র পদে অধিষ্ঠিত না করলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস বিজয়ী হয়েছিলেন বলে ঘোষণা দেওয়া হয়। তবে পরে আদালতের রায়ে তা বাতিল হয় এবং ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট