1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

কাহারোলে দাঁড়িপাল্লার বিশাল নির্বাচনী জনসভা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত প্রার্থীর

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
দিনাজপুরের কাহারোল উপজেলায় দাঁড়িপাল্লা প্রতীকের বিশাল নির্বাচনী জনসভা করেছে জামায়াতে ইসলামী। দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন প্রার্থী মোঃ মতিউর রহমান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরের কাহারোল উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দাঁড়িপাল্লা প্রতীকের বিশাল নির্বাচনী জনসভা। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে কাহারোল উপজেলার ১ নম্বর ডাবোর ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে এ জনসভা অনুষ্ঠিত হয়।

ডাবোর ইউনিয়ন জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ মকছেদুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ মতিউর রহমান।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মোঃ মতিউর রহমান বলেন, “জামায়াতে ইসলামী যদি সরকার গঠন করে, তাহলে বাংলাদেশকে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত রাষ্ট্রে পরিণত করা হবে।” তিনি আরও বলেন, ভোটারদের সমর্থনে নির্বাচিত হতে পারলে কাহারোল ও বীরগঞ্জ এলাকা থেকে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে আরও বলেন, “আপনাদের পাশে থেকেই এলাকার উন্নয়ন নিশ্চিত করব। কাহারোল ও বীরগঞ্জ উপজেলায় একটি করে আধুনিক মা ও শিশু হাসপাতাল নির্মাণ করা হবে—এটি আমার দৃঢ় অঙ্গীকার।”

জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও নির্বাচন পরিচালক মাওলানা মোঃ রবিউল ইসলাম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম, এবং বীরগঞ্জ উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী জেমিয়ন রায়।

এ সময় আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী, যুব সমাজ এবং ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। জনসভায় স্থানীয় নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ ভোটারদের ব্যাপক উপস্থিতিতে মাঠ প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

দাঁড়িপাল্লা প্রতীকের এই জনসভাকে ঘিরে কাহারোল উপজেলায় নতুন করে নির্বাচনী আমেজ সৃষ্টি হয়েছে। নেতাকর্মীদের স্লোগান, ব্যানার-ফেস্টুন ও মিছিলের মাধ্যমে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। স্থানীয় ভোটারদের মাঝে নির্বাচন নিয়ে উৎসাহ-উদ্দীপনা বাড়ছে বলে জানিয়েছেন আয়োজকরা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কাহারোল ও বীরগঞ্জ এলাকায় জামায়াতে ইসলামীর সক্রিয় প্রচারণা নির্বাচনী মাঠে নতুন সমীকরণ তৈরি করতে পারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট