1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা এক বছরে চালু হবে ৫০টি পাট ও বস্ত্রকল, কর্মসংস্থানে নতুন সম্ভাবনা শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে সরকার: আইনমন্ত্রী জুলাই আন্দোলনের প্রবাসী যোদ্ধাদের ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণে হাইকোর্টের রুল

কাহারোলে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগ, দোয়া ও ভোট চাইলেন মতিউর রহমান

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
দিনাজপুরের কাহারোলে জামায়াতের এমপি প্রার্থী মোঃ মতিউর রহমানের ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করে দোয়া ও ভোট চান তিনি।

দিনাজপুর–০১ আসনের জামায়াতের এমপি প্রার্থী মোঃ মতিউর রহমান কাহারোল উপজেলায় ব্যাপক গণসংযোগ করেছেন। সোমবার (৯ ডিসেম্বর ২০২৫) বিকেলে তিনি কাহারোল উপজেলার সদরের কাহারোল বাজারে বিভিন্ন পেশাজীবী, ব্যবসায়ী, শিক্ষক, অটোরিকশা ও ভ্যানচালকসহ সাধারণ খেটে-খাওয়া মানুষের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি আসন্ন নির্বাচনে দোয়া ও ভোট প্রত্যাশা করেন।

গণসংযোগকালে প্রার্থী মতিউর রহমান বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা, উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তে আমি কাজ করতে চাই। তাই সবার ভালোবাসা, দোয়া ও মূল্যবান ভোট চাই।”

এ সময় উপস্থিত ছিলেন—উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ তরিকুল ইসলাম, দিনাজপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম, যুব সমাজ ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।

গণসংযোগ শেষে তিনি কাহারোল বাজার আমতলা মোড়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি কাহারোলের উন্নয়ন, জনসেবা ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ তৈরির অঙ্গীকার ব্যক্ত করেন।

স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, নির্বাচনী মাঠে প্রার্থীদের গণসংযোগ জমে উঠেছে, তবে জামায়াতের এই প্রার্থীর প্রচারণায় সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট