1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা এক বছরে চালু হবে ৫০টি পাট ও বস্ত্রকল, কর্মসংস্থানে নতুন সম্ভাবনা শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে সরকার: আইনমন্ত্রী জুলাই আন্দোলনের প্রবাসী যোদ্ধাদের ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণে হাইকোর্টের রুল দুর্নীতি প্রতিরোধে সাব-রেজিস্ট্রি অফিসে সিসিটিভি স্থাপনে হাইকোর্টের রুল

দিনাজপুর-১ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী মোঃ মতিউর রহমানের মনোনয়নপত্র জমা

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সামনে রেখে দিনাজপুর-১ আসনে জামায়াতের প্রার্থী মোঃ মতিউর রহমান জেলা প্রশাসকের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬কে সামনে রেখে দিনাজপুর-১ (বীরগঞ্জ–কাহারোল) আসনে নির্বাচনী তৎপরতা ক্রমেই জোরদার হচ্ছে। এরই ধারাবাহিকতায় উৎসবমুখর পরিবেশে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন মোঃ মতিউর রহমান।

সোমবার (২৯ ডিসেম্বর) দিনাজপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোঃ রফিকুল ইসলামের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র জমা দেন মোঃ মতিউর রহমান। মনোনয়নপত্র দাখিলের সময় জেলা প্রশাসন ভবন এলাকায় দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।

মনোনয়নপত্র জমাদানকালে প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা জামায়াতের আমির ক্বারী মাওলানা মোঃ আজিজুর রহমান, কাহারোল উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ তরিকুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ জাকিরুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মোঃ রাশেদুন নবী বাবুসহ জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াত নেতৃবৃন্দ।

জামায়াত নেতারা জানান, দিনাজপুর-১ আসনে ইসলামী মূল্যবোধ, ন্যায়বিচার ও জনকল্যাণভিত্তিক রাজনীতির লক্ষ্য বাস্তবায়নে মোঃ মতিউর রহমান একজন যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী। তাঁরা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে জনগণের সক্রিয় অংশগ্রহণে ন্যায় ও ইনসাফভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে।

মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে বীরগঞ্জ ও কাহারোল উপজেলায় জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় পর্যবেক্ষকদের মতে, এই আসনে নির্বাচনী প্রতিযোগিতা দিন দিন আরও জমে উঠছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট