1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

জামালপুরে বিশিষ্ট সমাজসেবক হারুন অর রশীদের কুলখানী অনুষ্ঠিত

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
জামালপুরে জেলা প্রশাসক কার্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী কর্মাকর্তা ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ হারুন অর রশীদের কুলখানী অনুষ্ঠিত হয়েছে। মডেল মসজিদে ফাতেহা পাঠ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

জামালপুরে দক্ষিণ কাচারীপাড়া নিবাসী বিশিষ্ট সমাজসেবক ও জেলা প্রশাসক কার্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী কর্মাকর্তা মরহুম আলহাজ হারুন অর রশীদ এর কুলখানী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) বাদ জুমা জামালপুর মডেল মসজিদে ফাতেহা পাঠ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন, মরহুমের বড় ছেলে বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা ফেরদৌস হাসান মিল্টন, ছোট ছেলে মোঃ বাপ্পিসহ অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন জামালপুর মডেল মসজিদের খতিব মাওলানা মাসুদ হোসাইন।

আলহাজ হারুন অর রশীদ ১৯৫৩ সালের ৩১ ডিসেম্বর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি চাকরি জীবনে দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে সুনাম অর্জন করেন এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখেন। সদালাপি এই মানুষটি এলাকার নানামুখী উন্নয়নমূলক কাজে অবদান রেখে গেছেন।

তিনি ২০২৫ সালের ২৫ জুলাই ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট