1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

ঈশ্বরদীতে ১ কোটি ৩০ লাখ টাকাসহ জনতা ব্যাংক ম্যানেজার নিখোঁজ

পাবনা প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
পাবনার ঈশ্বরদীতে ১ কোটি ৩০ লাখ টাকা নিয়ে নিখোঁজ হয়েছেন জনতা ব্যাংকের পাকশী শাখার ম্যানেজার খালেদ সাইফুল্লাহ। পুলিশ তদন্ত শুরু করেছে।

পাবনার ঈশ্বরদীতে ১ কোটি ৩০ লাখ টাকা নিয়ে নিখোঁজ হয়েছেন জনতা ব্যাংকের পাকশী শাখার ব্যবস্থাপক (ম্যানেজার) খালেদ সাইফুল্লাহ। রোববার (৫ অক্টোবর) দুপুরে ব্যাংকের নগদ অর্থ নিয়ে বের হওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

ঘটনাটি জানাজানি হওয়ার পর জনতা ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় প্রশাসনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় রাতে ঈশ্বরদী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডিটি করেছেন জনতা ব্যাংক ঈশ্বরদী কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. মোহছানাতুল হক।

থানায় দায়ের করা জিডিতে উল্লেখ করা হয়, রোববার সকাল ১১টা ১৫ মিনিটে খালেদ সাইফুল্লাহ জনতা ব্যাংকের দাশুড়িয়া বাজার শাখা থেকে ৩০ লাখ টাকা উত্তোলন করেন। পরে ১১টা ৩৫ মিনিটে ঈশ্বরদী কর্পোরেট শাখা থেকে আরও ১ কোটি টাকা গ্রহণ করেন। নগদ অর্থ গ্রহণের সময় আনসার সদস্য মাহবুব তার সঙ্গে ছিলেন।

প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর শেষে সকাল ১১টা ৪৫ মিনিটে খালেদ সাইফুল্লাহ, আনসার সদস্য মাহবুব ও গাড়িচালক ইসমাইল হোসেন ১ কোটি ৩০ লাখ টাকা নিয়ে প্রাইভেট কারে পাকশী শাখার উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু শাখায় পৌঁছানোর কথা জানালেও বিকেল পর্যন্ত তারা ফেরেননি।

পরে বিকেল ৩টা ৩০ মিনিটে পাকশী শাখার সহকারী ম্যানেজারের সঙ্গে ফোনে যোগাযোগ করলে জানা যায়, খালেদ সাইফুল্লাহ তখনও শাখায় পৌঁছাননি। এ অবস্থায় ব্যাংক কর্মকর্তারা স্থানীয় পুলিশ ফাঁড়িতে যোগাযোগ করেন এবং পরামর্শে থানায় জিডি করেন।

জনতা ব্যাংকের দাশুড়িয়া শাখার ব্যবস্থাপক শাহিনুর রহমান বলেন, “বেলা ১১টা ১৫ মিনিটে পাকশী শাখার ম্যানেজার আমাদের শাখা থেকে ৩০ লাখ টাকা উত্তোলন করেন। ব্যাংকের নিয়ম অনুযায়ী টাকা হস্তান্তর করা হয়েছে।”

নিখোঁজ ম্যানেজারের স্ত্রী দিলরুবা বেগম জানান, “প্রতিদিনের মতো আজও সকালে তিনি ব্যাংকে যান। বিকেলে ব্যাংক কর্মকর্তারা এসে জানালে আমরা জানতে পারি তিনি নিখোঁজ। তার মোবাইল বন্ধ রয়েছে। স্বেচ্ছায় গেছেন নাকি কেউ গুম করেছে, তা আমরা জানি না।”

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর বলেন, “ব্যাংকের অর্থ উত্তোলনের বিষয়টি আমরা ব্যাংক কর্তৃপক্ষের মাধ্যমে জেনেছি। একটি জিডি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট