1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

মুন্সীগঞ্জ-৩ আসনে জাতীয় পার্টির একক প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আরিফুজ্জামান দিদার

মোঃ জসীম উদ্দিন, মুন্সীগঞ্জ
  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ-৩ আসনে জাতীয় পার্টির একক প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব এ এফ এম আরিফুজ্জামান দিদার।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ-৩ (সদর–গজারিয়া) আসনে জাতীয় পার্টির একক প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব এ এফ এম আরিফুজ্জামান দিদার। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সৈয়দা নুরমহল আশরাফীর কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

মনোনয়ন ফরম সংগ্রহের সময় জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদের মধ্যে ছিলেন মুন্সীগঞ্জ পৌরসভার আহ্বায়ক মুনায়েম হোসেন ভূঁইয়া, মিরকাদিম পৌরসভার আহ্বায়ক মো. ইসমাইল হোসেন রাহাত এবং জেলা জাতীয় পার্টির মহিলা নেত্রী কাকলি আক্তার কাকন।

এছাড়াও উপস্থিত ছিলেন সদর পৌরসভার যুগ্ম আহ্বায়ক আরজু মোল্লা, যুগ্ম সদস্য সচিব হারুন, মিরকাদিম পৌরসভার সাবেক সাংগঠনিক সম্পাদক আবদাল হোসেন, সদর পৌরসভার নেত্রী হাসিনা আক্তার, মহিলা নেত্রী রাখি আক্তারসহ আরও অনেকে।

দলীয় সূত্রে জানা গেছে, আরিফুজ্জামান দিদার দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেও সম্পৃক্ত থেকে এলাকায় জনসেবামূলক কাজ করে আসছেন। জাতীয় পার্টির ব্যানারে এটি তার প্রথম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ।

দলীয় নেতাকর্মীরা জানান, একজন অভিজ্ঞ ও ত্যাগী নেতা হিসেবে আরিফুজ্জামান দিদার স্থানীয় পর্যায়ে ব্যাপক পরিচিত। আসন্ন নির্বাচনকে ঘিরে তাকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া উপজেলায় জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট