1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
দেশের দিকে ধেয়ে আসছে নতুন বৃষ্টি বলয়, ২০ মে পর্যন্ত বজ্রবৃষ্টির শঙ্কা মডেল মসজিদে টিকটক ভিডিও করে বিতর্ক, জামালপুরে শিক্ষার্থী বহিষ্কার পশ্চিমবঙ্গে সীমান্তে কাঁটাতারের জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে সরকার মুন্সীগঞ্জে ইজারার আগেই কোরবানির পশুর হাটের প্রচারণা ঝিনাইদহে জমকালো আয়োজনে যাত্রা শুরু করলো এশিয়া পোস্ট জনগণের আস্থা অর্জনে পুলিশকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রেসক্লাব সভাপতি শিক্ষানুরাগী মোল্লা মাকসুদুল ইসলাম ঝিনাইদহে কাল্ব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলদিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান খানের উঠান বৈঠক দিঘলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

ঝিনাইদহে বিএনপির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
ঝিনাইদহে বিএনপির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ঝিনাইদহ জেলা বিএনপির আয়োজনে এক স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে শহরের এইচএসএস সড়কে দলীয় কার্যালয়ে রক্তদান ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ডা. হাসানুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. কামরুজ্জামান, ড্যাবের সহ-সভাপতি ডা. আব্দুল খালেক, জেলা বিএনপির সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আক্তারুজ্জামান, এনামুল হক মুকুল, যুগ্ম সম্পাদক এম শাহজাহান, আসিফ ইকবাল মাখন, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পাপ্পু এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু।

সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, মহিলা দলের সভাপতি অধ্যক্ষ কামরুন্নাহার লিজি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিকসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, “দেশের প্রতিটি সংকটকালে বিএনপি মানুষের পাশে দাঁড়িয়েছে। এই রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে বিএনপি আবারও মানবিক ও সামাজিক দায়বদ্ধতার দৃষ্টান্ত স্থাপন করেছে।”

আলোচনা সভা শেষে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা স্বেচ্ছায় রক্তদান করেন। কর্মসূচি থেকে সংগ্রহকৃত রক্ত অসুস্থ ও অসহায় রোগীদের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট