1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে যোগ দিতে তুরস্কে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ঝিনাইদহে নকল প্রসাধনী কারখানায় র‍্যাবের অভিযান, বিপুল পণ্য জব্দ কাহারোলে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উৎসবের আমেজ জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে: জুন পর্যন্ত সংকট নেই—প্রতিমন্ত্রী মীর শাহে আলম বাংলাদেশে ৫জি ও ডিজিটাল উন্নয়নে টেলিনরের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক বগুড়ায় পৈত্রিক ভিটায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ব্যাপক প্রস্তুতি মুন্সীগঞ্জে অটোরিকশা চুরি: নিখোঁজ নাটক সাজিয়ে বিক্রি, গ্রেফতার ২ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিলের প্রস্তাব আম্পায়ারকে হুমকি দিয়ে শাস্তি পেলেন কারান কেসি দেশে হামের প্রাদুর্ভাব বাড়ছে: ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত ও ভর্তি বাড়ছে দ্রুত

ঝিনাইদহে তিনটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
ঝিনাইদহের কালীগঞ্জে তিনটি অবৈধ ইটভাটা ধ্বংস করেছে পরিবেশ অধিদপ্তর। পৌর এলাকায় অবৈধভাবে পরিচালিত এসব ইটভাটা ভেঙে দেওয়া হয় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতাজ বেগমের নেতৃত্বে।

ঝিনাইদহের কালীগঞ্জে তিনটি অবৈধ ইটভাটা ধ্বংস করেছে যশোর পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালতের একটি টিম। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত এ অভিযানে পৌর এলাকার শিবনগর ও ইশ্বরবা অঞ্চলে ইটভাটাগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।

অভিযানে ধ্বংস করা ইটভাটাগুলো হলো — শিবনগরের এম এম বি এম ব্রিকস, এইচ এম বি এম ব্রিকস এবং ইশ্বরবা এলাকার এ এম বি এম ব্রিকস। এ সময় এস্কেভেটর মেশিন দিয়ে ভাটাগুলোর ইট পোড়ানোর গোল প্রাচীর ভেঙে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। এ সময় উপস্থিত ছিলেন যশোর পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ডিরেক্টর মুনতাসির রহমান এবং কালীগঞ্জ থানা পুলিশের একটি টিম।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম বলেন, “সরকারি বিধিমালা অনুযায়ী পৌর এলাকার মধ্যে কোনো ইটভাটা পরিচালনা করা নিষিদ্ধ। কিন্তু এসব ভাটা মালিক দীর্ঘদিন ধরে নিয়ম অমান্য করে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করছিলেন। এজন্য পরিবেশ রক্ষায় এই অভিযান পরিচালনা করে তিনটি ভাটা নষ্ট করা হয়েছে।”

তিনি আরও বলেন, ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণ আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ ইটভাটা মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, অভিযানের খবর এলাকায় প্রশংসার সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দারা পরিবেশ অধিদপ্তরের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “পৌর এলাকার মধ্যে এসব ইটভাটা থেকে ধোঁয়া ও দূষণে আমাদের জীবনযাত্রা ব্যাহত হচ্ছিল। প্রশাসনের এ পদক্ষেপে আমরা স্বস্তি পেয়েছি।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট