1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি টেস্ট অধিনায়ক হিসেবে রেকর্ড সেঞ্চুরি ইতিহাস গড়লেন শান্ত হরমুজ প্রণালিতে ইরানের ট্যাংকারে মার্কিন হামলা নারায়ণগঞ্জে জুমার নামাজে নাসীরুদ্দিন পাটওয়ারীকে ঘিরে মসজিদে তীব্র ভিড় কদমতলীতে ফোম কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট মুন্সীগঞ্জে ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু, শিশু ও নারীর স্বাস্থ্য সচেতনতায় গুরুত্ব ঝিনাইদহে রেললাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি রাতেই দেশের ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা পিরোজপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

ঝিনাইদহে আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
ঝিনাইদহে আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং গুপ্ত সংগঠনের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় শহরের উজির আলী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি আহসান হাবীব রনক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ। সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সহ-সভাপতি এনামুল হক মুকুল, যুগ্ম সম্পাদক এম শাহজাহান আলী, জেলা ছাত্রদলের সভাপতি সমিনুজ্জামান সমিন ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক।

বক্তারা অভিযোগ করেন, বর্তমান সরকার গণতন্ত্র ধ্বংস করে দেশে অব্যবস্থা ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তারা বলেন, গুপ্ত সংগঠনের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টি করে জনগণকে ভীতসন্ত্রস্ত করার অপচেষ্টা চলছে।

বক্তারা আরও বলেন, তারেক রহমান ও জিয়া পরিবারকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে, যার পেছনে রয়েছে ৭১ এর পরাজিত শক্তি।

বক্তারা সম্প্রতি গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় ছাত্রলীগ ও যুবলীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, সরকার দলীয় এই সন্ত্রাসীরা আন্দোলন দমন করতে বর্বরোচিত হামলা চালিয়েছে। বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও নিষিদ্ধ সংগঠন হিসেবে ছাত্রলীগ-যুবলীগের কার্যক্রম বন্ধের দাবি জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট