1. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
মহেশপুর পৌরসভায় নাগরিক সেবার সংকট, ভাঙা সড়ক-ড্রেনেজ ও পানির দুর্ভোগে ক্ষুব্ধ পৌরবাসী জিয়ানগরে জুলাই শহীদ দিবস পালিত, আবু সাঈদসহ শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল কাহারোলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, লেবুর চারা ও সার বিতরণ পিরোজপুরে ৯ দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব শুরু নতুন উদ্যোক্তাদের পাশে থাকবে সরকার কালীগঞ্জে কৃষি সেচের ডিপটিউবওয়েল দখল নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ কাহারোলে বিভিন্ন জাতের আম চাষে সফল উদ্যোক্তা মিজানুর রহমান মিজান এখন কৃষকদের অনুপ্রেরণা শৈলকুপায় কৃষক কার্ড বিতরণে প্রস্তুতিমূলক সভা, কার্ড পাবেন ২ হাজার ৫০০ কৃষক কাহারোলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ বগুড়ায় তুরস্কের সহযোগিতায় ড্রোন উৎপাদন কারখানা, আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমানঘাঁটি নির্মাণের উদ্যোগ

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় দুই স্কুলছাত্র নিহত, আহত ৩

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
ঝিনাইদহ সদর উপজেলার দড়িগোবিন্দপুরে মোটরসাইকেল ও বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত এবং তিনজন আহত হয়েছেন।

ঝিনাইদহ সদর উপজেলার দড়িগোবিন্দপুর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই স্কুলছাত্র নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও তিনজন। বুধবার (১৩ আগস্ট) রাত ৮টার দিকে মোটরসাইকেল ও বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন দড়িগোবিন্দপুর গ্রামের কোরবান আলীর ছেলে আরাফাত হোসেন (১৬) এবং ইমরান হোসেনের ছেলে শিহাব (১৬)। আরাফাত ঝিনাইদহ শহরের মল্লিক শহিদুল ইসলাম কারিগরি স্কুল এন্ড কলেজের ছাত্র এবং শিহাব কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শিহাব ও আরাফাত মোটরসাইকেলে বয়েরাতলা বাজারের দিকে যাচ্ছিলেন। পথে দড়িগোবিন্দপুর মৌরিবাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেল এবং একটি বাইসাইকেলের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে মোট পাঁচজন আহত হন। দ্রুত তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় শিহাব, আরাফাত ও বাইসাইকেল চালককে ফরিদপুর ও ঢাকায় রেফার করা হয়। পথে শিহাব ফরিদপুরে এবং আরাফাত ঢাকায় নেওয়ার পথে মারা যান।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট