1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
Bet andreas 317 onlayn kazino oynamaq: Canlı oyunlar və eksklüziv bonuslar ইরানের ড্রোন কারখানার অবস্থান সম্পর্কে জানে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রোববার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কাহারোলে মানববন্ধন: গোপাল চন্দ্র রায় ও সুধা রানীর বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি কালীগঞ্জে সড়কে কাদার কারণে একের পর এক দুর্ঘটনা, আহত অন্তত ২৫ মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযান, উদ্ধার বিপুল পরিমাণ মাদক, আটক দুই মঠবাড়িয়ায় এক রাতেই জোড়া হত্যাকাণ্ড, আতঙ্কে এলাকাবাসী মিরকাদিম পৌরসভায় গৃহস্থালি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন

ঝিনাইদহে ক্রীড়াঙ্গনে অবদানের স্বীকৃতি, নারী খেলোয়াড় ও সংগঠকদের সংবর্ধনা

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ঝিনাইদহে নারী খেলোয়াড় ও সংগঠকদের সংবর্ধনা দেওয়া হয়েছে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ৪০ জনকে সম্মাননা স্মারক প্রদান।

ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদান ও সাফল্যের স্বীকৃতি হিসেবে ঝিনাইদহে নারী খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মাহফুজ আফজাল, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বিজম কুমার সরকার, সিভিল সার্জন ডা. কামরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা।

এছাড়া আরও বক্তব্য দেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদসহ জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে জাতীয় নারী ক্রিকেট দলে ডাক পাওয়া জোয়ারিয়া ফেরদৌস জয়িতা, জাতীয় নারী হকি দলে সুযোগ পাওয়া রিয়া আক্তার, জাতীয় কাবাডি যশোর জোন চ্যাম্পিয়ন দল, আন্তঃজেলা বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতার রানার্সআপ, এবং অনূর্ধ্ব-২৩ ভলিবলে কৃতিত্ব অর্জনকারী খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান করা হয়।

এ সময় মোট ৪০ জন নারী খেলোয়াড় ও ক্রীড়া সংগঠককে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

বক্তারা বলেন, নারীদের খেলাধুলায় আরও বেশি সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের মুখ উজ্জ্বল করতে পারবে। নারী ক্রীড়াবিদদের উৎসাহ ও পৃষ্ঠপোষকতা বাড়াতে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠান শেষে সংবর্ধিত নারী খেলোয়াড় ও সংগঠকদের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট