1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
দেশের দিকে ধেয়ে আসছে নতুন বৃষ্টি বলয়, ২০ মে পর্যন্ত বজ্রবৃষ্টির শঙ্কা মডেল মসজিদে টিকটক ভিডিও করে বিতর্ক, জামালপুরে শিক্ষার্থী বহিষ্কার পশ্চিমবঙ্গে সীমান্তে কাঁটাতারের জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে সরকার মুন্সীগঞ্জে ইজারার আগেই কোরবানির পশুর হাটের প্রচারণা ঝিনাইদহে জমকালো আয়োজনে যাত্রা শুরু করলো এশিয়া পোস্ট জনগণের আস্থা অর্জনে পুলিশকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রেসক্লাব সভাপতি শিক্ষানুরাগী মোল্লা মাকসুদুল ইসলাম ঝিনাইদহে কাল্ব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলদিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান খানের উঠান বৈঠক দিঘলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

কাহারোলে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
দিনাজপুরের কাহারোলে বারটানের আয়োজনে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। এতে শিক্ষক, সাংবাদিক, এনজিও কর্মীসহ ৬০ জন অংশ নিয়েছেন।

দিনাজপুরের কাহারোলে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) আঞ্চলিক কার্যালয়, পীরগঞ্জ (রংপুর) এর আয়োজনে এবং বাস্তবায়নে সোমবার (১৯ আগস্ট) সকাল থেকে উপজেলা হলরুমে এ প্রশিক্ষণের উদ্বোধন হয়। প্রশিক্ষণ চলবে আগামী ২১ আগস্ট পর্যন্ত।

এই কর্মশালায় বিভিন্ন পেশার ৬০ জন অংশগ্রহণকারী যুক্ত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (এসএএও), প্রাণিসম্পদ, মৎস্য, তথ্য আপা, স্কুল ও মাদ্রাসার শিক্ষক, মাঠকর্মী, পল্লী উন্নয়ন কর্মকর্তা, যুব উন্নয়ন প্রতিনিধি, সাংবাদিক, ইমাম, পুরোহিত ও স্থানীয় এনজিও কর্মীরা।

প্রশিক্ষণ পরিচালনা করছেন বারটানের রংপুর আঞ্চলিক কার্যালয়ের প্রধান উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. মো. ছাদেকুল ইসলাম এবং সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা নুরুন নবী। তারা অংশগ্রহণকারীদের সুষম খাদ্যাভ্যাস, ফলিত পুষ্টির গুরুত্ব এবং জনস্বাস্থ্য উন্নয়নে এর ভূমিকা সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করছেন।

প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা সমাজে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও ফলিত পুষ্টির চর্চা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট