1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
দেশের দিকে ধেয়ে আসছে নতুন বৃষ্টি বলয়, ২০ মে পর্যন্ত বজ্রবৃষ্টির শঙ্কা মডেল মসজিদে টিকটক ভিডিও করে বিতর্ক, জামালপুরে শিক্ষার্থী বহিষ্কার পশ্চিমবঙ্গে সীমান্তে কাঁটাতারের জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে সরকার মুন্সীগঞ্জে ইজারার আগেই কোরবানির পশুর হাটের প্রচারণা ঝিনাইদহে জমকালো আয়োজনে যাত্রা শুরু করলো এশিয়া পোস্ট জনগণের আস্থা অর্জনে পুলিশকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রেসক্লাব সভাপতি শিক্ষানুরাগী মোল্লা মাকসুদুল ইসলাম ঝিনাইদহে কাল্ব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলদিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান খানের উঠান বৈঠক দিঘলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

কালীগঞ্জে বাবার বিচার চেয়ে বিএনপির মঞ্চে কাঁদলেন শহীদ ইউনুছের মেয়ে জমিলা

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
কালীগঞ্জে বাবার বিচার চেয়ে বিএনপির মঞ্চে কাঁদলেন শহীদ ইউনুছের মেয়ে জমিলা

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির এক রাজনৈতিক সমাবেশে বাবার হত্যার বিচার চেয়ে কেঁদে উঠলেন শহীদ ইউনুছ আলীর মেয়ে জমিলা খাতুন। তিনি বলেন, “আমার বাবাকে যারা হত্যা করেছে, তারা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা হোক।” জমিলা তার বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আমার বাবার ও চাচার (মোহাব্বত আলী বিশ্বাস) হত্যার বিচার চাই।”

শুক্রবার (১১ জুলাই) বিকালে কালীগঞ্জের সরকারি ভূষণ মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে তিনি এই বক্তব্য রাখেন। সমাবেশটি ছিল ১৭ বছর আগে গণঅভ্যুত্থানে শহীদ বিএনপি নেতাদের স্মরণে আয়োজিত।

সমাবেশের প্রধান অতিথি উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ বলেন, “দীর্ঘ সংগ্রামের পর ফ্যাসিবাদী আওয়ামী লীগের পতন হয়েছে। শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। কিন্তু তাদের দোসররা এখনো চক্রান্তে লিপ্ত।” তিনি আরও বলেন, “তারেক রহমান সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দিয়েছেন। জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের রক্তের প্রতিদান দিতে হবে। হত্যাকারীদের বিচার করতেই হবে।”

এসময় তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমরা মানবিক পুলিশ চাই, যারা সত্যিকারের অপরাধীদের ধরবে। কালীগঞ্জে দুই বিএনপি নেতার হত্যাকারীদের গ্রেপ্তার করতে হবে।”

সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক আতিয়ার রহমান। সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম রবি, আবুল কালাম আজাদ, নজরুল ইসলাম, যুবদলের সদস্য সচিব মাহাবুবুর রহমান মিলন, সাবেক ছাত্রনেতা বাবলুর রহমান, আশরাফুজ্জামান লাল, মাজহারুল আনোয়ারুল প্রিন্স, নিহতদের ভাই ইয়াকুব আলী বিশ্বাস, গোলাম রব্বানি, মিজানুর রহমান লান্টু, ব্যবসায়ী নেতা আব্দুল আলীম, প্রভাষক এমএ মজিদ প্রমুখ।

সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল কালীগঞ্জ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এই কর্মসূচির মাধ্যমে শহীদদের আত্মত্যাগের স্মরণ এবং ন্যায়বিচারের আহ্বান জানানো হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট