1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
Bet andreas 317 onlayn kazino oynamaq: Canlı oyunlar və eksklüziv bonuslar ইরানের ড্রোন কারখানার অবস্থান সম্পর্কে জানে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রোববার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কাহারোলে মানববন্ধন: গোপাল চন্দ্র রায় ও সুধা রানীর বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি কালীগঞ্জে সড়কে কাদার কারণে একের পর এক দুর্ঘটনা, আহত অন্তত ২৫ মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযান, উদ্ধার বিপুল পরিমাণ মাদক, আটক দুই মঠবাড়িয়ায় এক রাতেই জোড়া হত্যাকাণ্ড, আতঙ্কে এলাকাবাসী মিরকাদিম পৌরসভায় গৃহস্থালি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন

কালীগঞ্জে বিএনপির ৮৩ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি, সংবাদ সম্মেলন

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ
  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির ৮৩ জন নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং কৃষকদলের বিলুপ্ত কমিটি পূর্ণবহালের দাবিতে সংবাদ সম্মেলন করেছে দলের একটি অংশ। সোমবার (২০ এপ্রিল) সকালে শহরের নলডাঙ্গা সড়কে বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. নুরুল ইসলাম।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত দীর্ঘ ১৭ বছর ধরে তারা রাজপথে থেকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় জোটগত সমীকরণের কারণে ঝিনাইদহ-৪ আসনে বাইরের একজন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হলেও স্থানীয় নেতাকর্মীরা জনপ্রিয় নেতা সাইফুল ইসলাম ফিরোজের পক্ষে অবস্থান নেন। তাদের দাবি, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে তিনি জোট প্রার্থীর তুলনায় প্রায় ২২ হাজার ভোট বেশি পান।

তবে ওই নির্বাচনের আগমুহূর্তে কেন্দ্রীয় সিদ্ধান্তে ৮৩ জন নেতাকর্মীকে বহিষ্কার করা হয় এবং কৃষকদলের কমিটি বিলুপ্ত করা হয় বলে অভিযোগ করেন বক্তারা। তারা জানান, স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করলেও তারা দলের আদর্শচ্যুত হননি এবং এখনও শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও তারেক রহমান-এর নেতৃত্বের প্রতি আস্থাশীল।

সংবাদ সম্মেলনে বক্তারা আরও বলেন, সাংগঠনিক সমন্বয়ের অভাব এবং তৃণমূলের মতামত উপেক্ষার কারণেই বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনটি হাতছাড়া হয়েছে। তারা মনে করেন, বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেতাকর্মীদের পুনরায় দলে অন্তর্ভুক্ত করা হলে ভবিষ্যতে দলকে আরও শক্তিশালী করা সম্ভব হবে।

এ সময় তারা দলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দ্রুত বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং কৃষকদলের কমিটি পুনর্বহাল করা হোক, যাতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইলিয়াস রহমান মিঠু, শহিদুল ইসলাম সাইদুল, পৌর বিএনপির সাবেক নেতা আনোয়ার হোসেন, জবেদ আলী ও মোহাম্মদ আলী জিন্নাহসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, কেন্দ্রীয় নেতৃত্ব তাদের দাবি বিবেচনায় নিয়ে দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত নেবে এবং দলীয় ঐক্য পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট