1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কাহারোলে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উৎসবের আমেজ জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে: জুন পর্যন্ত সংকট নেই—প্রতিমন্ত্রী মীর শাহে আলম বাংলাদেশে ৫জি ও ডিজিটাল উন্নয়নে টেলিনরের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক বগুড়ায় পৈত্রিক ভিটায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ব্যাপক প্রস্তুতি মুন্সীগঞ্জে অটোরিকশা চুরি: নিখোঁজ নাটক সাজিয়ে বিক্রি, গ্রেফতার ২ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিলের প্রস্তাব আম্পায়ারকে হুমকি দিয়ে শাস্তি পেলেন কারান কেসি দেশে হামের প্রাদুর্ভাব বাড়ছে: ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত ও ভর্তি বাড়ছে দ্রুত ন্সীগঞ্জে সাংবাদিকদের বিক্ষোভ: মিথ্যা মামলা প্রত্যাহারে ৭ দিনের আলটিমেটাম টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ৮ লাখ ৫৯ হাজার ইয়াবা উদ্ধার

কালীগঞ্জে জামাত নেতার বিরুদ্ধে সরকারি জমি দখল ও গাছ কাটার অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
কালীগঞ্জে জামাত নেতার বিরুদ্ধে সরকারি জমি দখল ও গাছ কাটার অভিযোগ

ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি ভিপি জমি দখল ও মূল্যবান গাছ কাটার অভিযোগ উঠেছে স্থানীয় জামাত নেতা সিরাজুল ইসলাম ও তার ভাই রেজাউল ইসলামের বিরুদ্ধে। তারা নিয়ামতপুর ইউনিয়নের নগর চাপরাইল গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। অভিযোগ সূত্রে জানা যায়, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্য খাদিজা খাতুন গত ১ জুলাই কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী পরিবারের দাবি, উপজেলার চাপরাইল মৌজার ২৫২ দাগের ১৭ শতক জমির মধ্যে ১০ শতক জমি সিরাজুল ও রেজাউলকে বিক্রি করা হয়। বাকি ৭ শতক সরকারি খাসজমি দীর্ঘদিন ধরে ইটের প্রাচীর ঘেরা অবস্থায় মতিয়ার রহমান বসবাস করে আসছিলেন। মার্চের শেষ সপ্তাহে সিরাজুল ইসলাম প্রভাবশালীদের সহায়তায় ওই জমিতে প্রবেশ করে ১১টি মেহগনি ও আম গাছ কেটে নেয়, যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা। পরে ১ জুলাই তিনি পুনরায় প্রাচীর ভেঙে জমি দখল করে রাতের আঁধারে গাছ রোপণ করেন।

অভিযুক্ত জামাত নেতা সিরাজুল ইসলাম স্বীকার করেন যে, তিনি মতিয়ার রহমানের মায়ের কাছ থেকে ১০ শতক জমি ক্রয় করেছেন এবং ভিপি জমিসহ মোট ১৭ শতক জমি দখল করে গাছ লাগিয়েছেন। তবে গাছ কাটার অভিযোগ সম্পর্কে তিনি কোনো সরাসরি উত্তর দেননি।

নিয়ামতপুর ইউনিয়নের উপ-সহকারী কর্মকর্তা খোকন বিশ্বাস জানান, তিনি বিষয়টি অবগত নন, তবে ঘটনা ঘটলে তদন্ত করে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম বলেন, বিষয়টি সম্পর্কে জানানো হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট