1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি টেস্ট অধিনায়ক হিসেবে রেকর্ড সেঞ্চুরি ইতিহাস গড়লেন শান্ত হরমুজ প্রণালিতে ইরানের ট্যাংকারে মার্কিন হামলা নারায়ণগঞ্জে জুমার নামাজে নাসীরুদ্দিন পাটওয়ারীকে ঘিরে মসজিদে তীব্র ভিড় কদমতলীতে ফোম কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট মুন্সীগঞ্জে ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু, শিশু ও নারীর স্বাস্থ্য সচেতনতায় গুরুত্ব ঝিনাইদহে রেললাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি রাতেই দেশের ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা পিরোজপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

কালীগঞ্জে রাতে দুর্বৃত্তদের কাটা ৪৮টি ধরন্ত কাগজী লেবু গাছ, পথে বসেছেন কৃষক

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
কালীগঞ্জে রাতে দুর্বৃত্তদের কাটা ৪৮টি ধরন্ত কাগজী লেবু গাছ, পথে বসেছেন কৃষক

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার তেতুলবাড়িয়া গ্রামে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। রাতের আঁধারে দুর্বৃত্তরা কৃষক রাশিদুল ইসলামের ২৪ শতক জমির কাগজী লেবুর বাগানে ঢুকে ৪৮টি ধরন্ত গাছ কেটে ফেলেছে। বুধবার (২ জুলাই) দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

ঘটনার পরদিন, বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যায় ভুক্তভোগী কৃষক কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, তারা অভিযোগ পেয়েছে এবং তদন্ত শুরু করেছে।

ক্ষতিগ্রস্ত কৃষক রাশিদুল ইসলাম বলেন, “আমি গত সাত বছর ধরে এই জমিতে কাগজী লেবুর চাষ করে আসছি। প্রতিবছর এখান থেকে দেড় লাখ টাকার বেশি লেবু বিক্রি করি। গতকাল সকালে বাগানে গিয়ে দেখি—সব গাছ কেটে দেওয়া হয়েছে। এখন আমি একেবারে পথে বসে গেলাম।”

এই ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় কৃষকরা মনে করছেন, এটি একটি পরিকল্পিত ক্ষতিসাধন, যাতে কৃষক রাশিদুলের জীবিকা ধ্বংস হয়ে যায়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “আমরা অভিযোগ পেয়েছি এবং তদন্ত শুরু করেছি। আশা করছি খুব দ্রুতই দোষীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে।”

এমন ঘটনায় একটি কৃষক পরিবার যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনি স্থানীয় কৃষি উৎপাদনেও নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাঁরা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট