1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় জ্বালানি তেলের সংকট: অতিরিক্ত দামে বিক্রি, কৃষি ও পরিবহন খাতে বিপর্যয়ের শঙ্কা দেবীগঞ্জে শিলাবৃষ্টি ও কালবৈশাখীর তাণ্ডব: ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, টিন ও নগদ সহায়তা বিতরণ বড় নিয়োগ পরিকল্পনা: ৬ মাসে ৫ লাখ জনবল নিতে উদ্যোগ, সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ সিন্ডিকেটমুক্ত বাজার গড়তে ‘কৃষকের হাট’ চালুর উদ্যোগ বাণিজ্যমন্ত্রীর দেশের ৫ বিভাগে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা চট্টগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড: ষোলশহর চিটাগাং শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট শক্তির রাজনীতি বনাম নৈতিকতার দায়: বিশ্ব কি নতুন সংঘাতের অনিবার্য পথে? আন্তর্জাতিক পরিস্থিতি: পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক ঘিরে বিশ্বজুড়ে নজর আর কত ভোগান্তি: ৯ বছরেও শেষ হয়নি মোল্লাবাজার সেতু, ক্ষোভে ফুঁসছে মুন্সীগঞ্জবাসী বাংলাদেশ সফরের আগে নিউজিল্যান্ড দলে পরিবর্তন, ক্লার্ক ছিটকে লিস্টার যুক্ত

কালীগঞ্জে বিদেশী পিস্তল সহ একাধিক মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ঘ্যানা গ্রেফতার

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ
  • প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫
কালীগঞ্জে বিদেশী পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী ঘ্যানা গ্রেফতার

ঝিনাইদহের কালীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী বাবলুর রহমান ওরফে ঘ্যানা গ্রেফতার। শুক্রবার (১১ জুলাই) রাত ৮টার দিকে লে. কর্ণেল মাকসুদুল আলম পিএসসির নেতৃত্বে সেনাবাহিনী, র‌্যাব এবং কালীগঞ্জ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলার দুধরাজপুর গ্রাম থেকে একটি বিদেশী পিস্তলসহ ঘ্যানাকে গ্রেফতার করা করে। সে গোপালপুর গ্রামের মৃত মোসলেম মোল্লার ছেলে।

জানা গেছে, গত আওয়ামীলীগ সরকারের সময় ঘ্যানা ওই দলের ক্যাডার হিসাবে এলাকায় সাধারণ মানুষের প্রতি অনেক অন্যায়, অত্যাচার ও নিপিড়ন করেছে। গত বছর ৫ আগষ্টের পর নিজের অবস্থান পরিবর্তন করে বিএনপিতে আসার চেষ্টা করতে থাকে। এই শীর্ষ সন্ত্রাসী উপজেলার পূর্ব অঞ্চলের আতঙ্ক ছিল। ঘ্যানা গত ১ বছরে অসংখ্য চাঁদাবাজি ও লুটপাটের সাথে জড়িত বলে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সর্বশেষ ১ জুন জামাল ইউনিয়নে বিএনপি কর্মী আপন দুই ভাই ইউনুস আলী ও মহব্বত আলী হত্যাকান্ডের এজাহারভুক্ত ২৪ নম্বর আসামী হয়ে গা ঢাকা দেয় ঘ্যানা।

এ ব্যাপারে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এর আগে তার (ঘ্যানা) বিরুদ্ধে ৪ টি মামলা আছে। গতকাল সে বিদেশী একটি পিস্তলসহ যৌথবাহিনীর হাতে গ্রেফতার হয়েছে। এখন সে থানা হেফাজতে আছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে ঘ্যানাকে জেলা হাজতে প্রেরন করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট