1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা এক বছরে চালু হবে ৫০টি পাট ও বস্ত্রকল, কর্মসংস্থানে নতুন সম্ভাবনা শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে সরকার: আইনমন্ত্রী জুলাই আন্দোলনের প্রবাসী যোদ্ধাদের ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণে হাইকোর্টের রুল দুর্নীতি প্রতিরোধে সাব-রেজিস্ট্রি অফিসে সিসিটিভি স্থাপনে হাইকোর্টের রুল তাইওয়ান প্রণালীতে উত্তেজনা বৃদ্ধি: চীনের যুদ্ধবিমান মহড়া, যুক্তরাষ্ট্র-ফিলিপিন্সের পাল্টা শক্তি প্রদর্শন

তিন দফা দাবিতে কালীগঞ্জে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
ঝিনাইদহের কালীগঞ্জে বেসরকারি শিক্ষক-কর্মচারীরা ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা ও ৭৫% উৎসব ভাতার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। শিক্ষক নেতারা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

ঝিনাইদহের কালীগঞ্জে বেসরকারি শিক্ষক ও কর্মচারীরা তিন দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টার দিকে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষক সমিতির আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শত শত শিক্ষক-কর্মচারী অংশগ্রহণ করেন। তারা ২০ শতাংশ বাড়ি ভাতা, ১,৫০০ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদানের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন প্রভাষক মুসা করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. কামরুজ্জামান কামাল, সাধারণ সম্পাদক হারুনর রশিদ, মাদ্রাসা শিক্ষক নেতা নজরুল ইসলামসহ অন্যান্য শিক্ষক নেতারা। বক্তারা বলেন, “দীর্ঘদিন ধরে ন্যায্য দাবির জন্য আন্দোলন করে আসছি, কিন্তু সরকারের পক্ষ থেকে এখনো কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।”

শিক্ষক নেতারা আরও জানান, ১২ অক্টোবর ঢাকায় বিশাল জনসমাবেশের মাধ্যমে শিক্ষক কর্মচারী ঐক্যজোট আন্দোলন শুরু করে, এবং ১৩ অক্টোবর থেকে সারাদেশে স্কুল, কলেজ ও মাদ্রাসায় কর্মবিরতি পালন করা হচ্ছে। তারা ঘোষণা দেন—দাবি পূরণ না হওয়া পর্যন্ত সব ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জন করে রাজপথে আন্দোলন অব্যাহত রাখবেন।

শিক্ষক সমাজের দাবিগুলোর মধ্যে রয়েছে—
১. ২০% বাড়ি ভাতা প্রদান
২. ১,৫০০ টাকা মেডিকেল ভাতা
৩. ৭৫% উৎসব ভাতা

মানববন্ধনে বক্তারা সরকারের প্রতি দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান, যাতে শিক্ষক সমাজ মর্যাদা ও ন্যায্য অধিকার ফিরে পায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট