1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
দেশের দিকে ধেয়ে আসছে নতুন বৃষ্টি বলয়, ২০ মে পর্যন্ত বজ্রবৃষ্টির শঙ্কা মডেল মসজিদে টিকটক ভিডিও করে বিতর্ক, জামালপুরে শিক্ষার্থী বহিষ্কার পশ্চিমবঙ্গে সীমান্তে কাঁটাতারের জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে সরকার মুন্সীগঞ্জে ইজারার আগেই কোরবানির পশুর হাটের প্রচারণা ঝিনাইদহে জমকালো আয়োজনে যাত্রা শুরু করলো এশিয়া পোস্ট জনগণের আস্থা অর্জনে পুলিশকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রেসক্লাব সভাপতি শিক্ষানুরাগী মোল্লা মাকসুদুল ইসলাম ঝিনাইদহে কাল্ব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলদিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান খানের উঠান বৈঠক দিঘলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

কালীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ২৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ
  • প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
কালীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ২৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ মাদক ব্যবসায়ী

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ২৪০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ মিজানুর রহমান (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তিনি উপজেলার কাশিপুর গ্রামের মৃত আব্দুর রবের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ৮টার পর কালীগঞ্জ থানা পুলিশের নেতৃত্বে একটি যৌথ দল কাশিপুর গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে মিজানুর রহমানের বাড়ির উঠান থেকে ২৪০ পিস ইয়াবাসহ তাকে হাতে-নাতে আটক করা হয়।

শুক্রবার (১১ জুলাই) কালীগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, আটক মিজানুর রহমান একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে এর আগেও মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল।

এই ঘটনায় কালীগঞ্জ থানার এসআই রানা প্রতাপ ঘোষ বাদী হয়ে মিজানুর রহমানের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত মিজানুর রহমানকে আদালতে প্রেরণ করা হবে।

এই অভিযানকে কেন্দ্র করে এলাকায় মাদকবিরোধী তৎপরতা আরও জোরদার হবে বলে প্রত্যাশা করছে স্থানীয়রা। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট