1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের দিকে ধেয়ে আসছে নতুন বৃষ্টি বলয়, ২০ মে পর্যন্ত বজ্রবৃষ্টির শঙ্কা মডেল মসজিদে টিকটক ভিডিও করে বিতর্ক, জামালপুরে শিক্ষার্থী বহিষ্কার পশ্চিমবঙ্গে সীমান্তে কাঁটাতারের জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে সরকার মুন্সীগঞ্জে ইজারার আগেই কোরবানির পশুর হাটের প্রচারণা ঝিনাইদহে জমকালো আয়োজনে যাত্রা শুরু করলো এশিয়া পোস্ট জনগণের আস্থা অর্জনে পুলিশকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রেসক্লাব সভাপতি শিক্ষানুরাগী মোল্লা মাকসুদুল ইসলাম ঝিনাইদহে কাল্ব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলদিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান খানের উঠান বৈঠক দিঘলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টার গভীর উদ্বেগ, দেশবাসীর কাছে দোয়ার আহ্বান

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন এবং চিকিৎসায় যেন কোনো ঘাটতি না থাকে সে নির্দেশ দিয়েছেন।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২৮ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সরকারি বার্তায় এই তথ্য জানানো হয়। দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনাও করেন তিনি।

বার্তায় উল্লেখ করা হয়, প্রধান উপদেষ্টা নিয়মিতভাবে খালেদা জিয়ার স্বাস্থ্য অগ্রগতির বিষয়ে খোঁজখবর রাখছেন এবং চিকিৎসার প্রতিটি ধাপে যাতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করা হয়—সে বিষয়ে সংশ্লিষ্টদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় কোনো ঘাটতি থাকতে দেওয়া হবে না, এবং সরকার তার জন্য সর্বোচ্চ সহযোগিতা দিতে প্রস্তুত।

দেশের তিনবার নির্বাচিত এই সাবেক প্রধানমন্ত্রীর সুস্থতা রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, “গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য এক অনুপ্রেরণার প্রতীক। তার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত প্রয়োজন।”

প্রফেসর মুহাম্মদ ইউনূস সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও চিকিৎসকদের সার্বক্ষণিকভাবে সমন্বিত ভূমিকা রাখার নির্দেশ দিয়েছেন, যাতে তার চিকিৎসায় কোনো বিলম্ব বা ত্রুটি না ঘটে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট