1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানের ড্রোন কারখানার অবস্থান সম্পর্কে জানে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রোববার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কাহারোলে মানববন্ধন: গোপাল চন্দ্র রায় ও সুধা রানীর বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি কালীগঞ্জে সড়কে কাদার কারণে একের পর এক দুর্ঘটনা, আহত অন্তত ২৫ মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযান, উদ্ধার বিপুল পরিমাণ মাদক, আটক দুই মঠবাড়িয়ায় এক রাতেই জোড়া হত্যাকাণ্ড, আতঙ্কে এলাকাবাসী মিরকাদিম পৌরসভায় গৃহস্থালি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন ধসের ঝুঁকিতে তৃতীয় শীতলক্ষ্যা সেতু, কী করছে নারায়ণগঞ্জ প্রশাসন?

খুকৃবি সিন্ডিকেটে সদস্য এমপি বকুল-হেলাল, দিঘলিয়া প্রেসক্লাবের অভিনন্দন

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত এমপি বকুল ও হেলাল

খুলনার খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (খুকৃবি)-এর সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল এবং খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল। এ মনোনয়নের জন্য তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে দিঘলিয়া প্রেসক্লাব

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০’-এর ১৯(১)(খ) ধারা অনুযায়ী জাতীয় সংসদের মাননীয় স্পিকার এই দুই সংসদ সদস্যকে সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত করেছেন। এ সিদ্ধান্তের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে অভিজ্ঞ জনপ্রতিনিধিদের অন্তর্ভুক্তি নিশ্চিত হলো।

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিন্ডিকেট সদস্য মনোনয়নের জন্য সংসদ সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানায়। সেই অনুরোধের প্রেক্ষিতেই এ মনোনয়ন প্রদান করা হয়েছে।

গত ১৬ এপ্রিল ২০২৬ (০৩ বৈশাখ ১৪৩৩) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। সিনিয়র সহকারী সচিব নিবিড় রঞ্জন তালুকদার স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি সংশ্লিষ্ট দুই সংসদ সদস্য, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে এই দুই অভিজ্ঞ জনপ্রতিনিধির অন্তর্ভুক্তি শিক্ষা, গবেষণা এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে। এতে করে প্রতিষ্ঠানটির সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

এদিকে, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলামসহ ক্লাবের সকল নেতৃবৃন্দ এক বিবৃতিতে এই মনোনয়নের জন্য দুই সংসদ সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্ব পালনের মাধ্যমে তারা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট