1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধজাহাজ ‘আইআরআইএস দেনা’ হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের জেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটিতে ধর্মীয় নেতাদের অন্তর্ভুক্তির ঘোষণা প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যের বাইরে শ্রমবাজার সম্প্রসারণে কাজ করছে সরকার: নুরুল হক নুর কাহারোলে খাল খনন কর্মসূচির স্থান পরিদর্শন করলেন মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন সাদাকাতের ঝড়ো ফিফটি, রিজওয়ান–সালমানের ব্যাটে বড় সংগ্রহের পথে পাকিস্তান দেশে প্রবেশ করছে বছরের প্রথম প্রাক-মৌসুমি বৃষ্টিবলয় ‘গোধূলি’ মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ৫ বাংলাদেশি কর্মীর মৃত্যু, আহত ২ ঝিনাইদহে সাড়ে ৭ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কাহারোলে শিশু ফোরামের সদস্যদের ৩ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব: উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধে ইরানকে আহ্বান

মধ্যপ্রাচ্যের বাইরে শ্রমবাজার সম্প্রসারণে কাজ করছে সরকার: নুরুল হক নুর

মোঃ জসীম উদ্দিন, মুন্সীগঞ্জ
  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
গজারিয়ায় ইফতার মাহফিলে শ্রমবাজার সম্প্রসারণ নিয়ে বক্তব্য দিচ্ছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর
গজারিয়ায় ইফতার মাহফিলে শ্রমবাজার সম্প্রসারণ নিয়ে বক্তব্য দিচ্ছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর

মধ্যপ্রাচ্যের বাইরে নতুন শ্রমবাজার সম্প্রসারণে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুরতিনি বলেন, বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে সরকার ইউরোপ এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ জোরদার করেছে।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে গজারিয়া উপজেলার হামদর্দ নগরে অবস্থিত হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ মাঠে মুন্সীগঞ্জ জেলা গণঅধিকার পরিষদ আয়োজিত ইফতার দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, বাংলাদেশের শ্রমবাজারকে মধ্যপ্রাচ্যের বাইরে বিস্তৃত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। বিশেষ করে জাপান, জার্মানি, দক্ষিণ কোরিয়াসহ এশিয়ার বিভিন্ন দেশ যেমন থাইল্যান্ড কম্বোডিয়াতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এসব দেশে দক্ষ জনশক্তি পাঠানোর জন্য বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান তিনি।

চলমান বৈশ্বিক উত্তেজনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক দেশে বিমান চলাচল ব্যাহত হয়েছে। এতে অনেক বাংলাদেশি প্রবাসী কর্মী ছুটিতে দেশে এসে আটকে পড়েছেন এবং অনেকের ভিসার মেয়াদ শেষ হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

তিনি আরও জানান, সমস্যা সমাধানে সরকার ইতোমধ্যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করেছে। এর ফলে কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন আটকে পড়া বাংলাদেশি শ্রমিকদের ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে, তাদের অবশ্যই ৩১ মার্চের মধ্যে আবেদন করতে হবে।

মুন্সীগঞ্জ জেলার সম্ভাবনা সমস্যার কথা উল্লেখ করে নুরুল হক নুর বলেন, মুন্সীগঞ্জ একটি প্রবাসী অধ্যুষিত এলাকা। এখানকার জনশক্তিকে দক্ষ করে তুলতে একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি মেঘনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন এবং মাদক সমস্যার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

মুন্সীগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক জাহিদুর রহমানএর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের প্রচার সম্পাদক ফারুক হোসেনএর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মুন্সীগঞ্জ-আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন

সময় আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদসহ স্থানীয় রাজনৈতিক প্রশাসনিক ব্যক্তিরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট