1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কাহারোলে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উৎসবের আমেজ জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে: জুন পর্যন্ত সংকট নেই—প্রতিমন্ত্রী মীর শাহে আলম বাংলাদেশে ৫জি ও ডিজিটাল উন্নয়নে টেলিনরের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক বগুড়ায় পৈত্রিক ভিটায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ব্যাপক প্রস্তুতি মুন্সীগঞ্জে অটোরিকশা চুরি: নিখোঁজ নাটক সাজিয়ে বিক্রি, গ্রেফতার ২ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিলের প্রস্তাব আম্পায়ারকে হুমকি দিয়ে শাস্তি পেলেন কারান কেসি দেশে হামের প্রাদুর্ভাব বাড়ছে: ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত ও ভর্তি বাড়ছে দ্রুত ন্সীগঞ্জে সাংবাদিকদের বিক্ষোভ: মিথ্যা মামলা প্রত্যাহারে ৭ দিনের আলটিমেটাম টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ৮ লাখ ৫৯ হাজার ইয়াবা উদ্ধার

ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
ঝিনাইদহে জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে কম্বোডিয়া প্রবাসী মাহবুল হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। কালা গ্রামে সংঘর্ষ, উত্তেজনা ও পুলিশি তদন্ত চলছে।

ঝিনাইদহ সদর উপজেলার কালা গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় মাহবুল হোসেন (৪০) নামে এক কম্বোডিয়া প্রবাসীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার বেলা ১০টার দিকে পদ্মাকর ইউনিয়নের কালা-লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত মাহবুল হোসেন কালা গ্রামের সাবদার বিশ্বাসের ছেলে এবং সাম্প্রতিক ছুটিতে তিনি দেশে এসেছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কালা গ্রামের সিরাজ মোল্লার জমি লিজ নিয়ে দীর্ঘদিন ধরে চাষাবাদ করতেন জিয়ারুল ইসলামের সমর্থক বাটুল বিশ্বাস। সম্প্রতি সিরাজ মোল্লা লিজের টাকা ফেরত দিয়ে জমি ফিরিয়ে নিতে চাইলে বাটুল বিশ্বাস ফসল না তোলা পর্যন্ত জমি ছাড়তে অস্বীকৃতি জানান। এ নিয়ে কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিল। শনিবার সকালে সিরাজ মোল্লার লোকজন জমির দখল নিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয়।

সংঘর্ষের এক পর্যায়ে মাঠ থেকে বাড়ি ফেরার পথে বাটুল বিশ্বাসের সমর্থক প্রবাসী মাহবুল হোসেনকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে সিরাজ মোল্লা ও হুমায়নের সমর্থকরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আলম মিয়া বলেন, “জমি নিয়ে বিরোধের বিষয়ে শুক্রবার গভীর রাতে উভয় পক্ষকে নিয়ে বসেছিলাম। শনিবার মীমাংসা হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।”

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, “জমির লিজ নিয়ে বিরোধের জেরে একজন নিহত হয়েছে। মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট