1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

বাংলাদেশি প্রেমিকের টানে নওগাঁয় মালয়েশিয়ান তরুণী

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
বাংলাদেশি প্রেমিকের টানে নওগাঁয় মালয়েশিয়ান তরুণীর বিয়ে

ভাষা আলাদা, সংস্কৃতি ভিন্ন, তবুও ভালোবাসা তাদের মিলিয়েছে এক স্রোতে। মালয়েশিয়ার তরুণী নাজিয়া বিনতে শাহরুল হিজাম (২৪) ভালোবাসার টানে পাড়ি দিয়েছেন সীমানা পেরিয়ে বাংলাদেশে। নওগাঁ জেলার বদলগাছী উপজেলার বিলাশবাড়ি গ্রামে এসে তিনি বিয়ে করেছেন তার দীর্ঘদিনের প্রেমিক জামিল হোসেনকে (২৪)। এই প্রেম আর বিয়েকে ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। ভিনদেশি নববধূকে এক নজর দেখতে ভিড় করছেন উৎসুক জনতা।

জানা গেছে, তিন বছর আগে মালয়েশিয়ার একটি শপিংমলে জামিল হোসেনের সঙ্গে পরিচয় হয় নাজিয়ার। সেই পরিচয় থেকেই গড়ে ওঠে বন্ধুত্ব ও পরে প্রেম। জামিল তখন মালয়েশিয়ার জহুরবারু মোয়ার থানার এক ফার্নিচার দোকানে কর্মরত ছিলেন। নাজিয়া পাশে থাকা একটি শপিংমলে নিয়মিত যাতায়াত করতেন। প্রেমের সম্পর্ক জানাজানি হলে প্রথমে নাজিয়ার পরিবার কিছুটা দ্বিধায় থাকলেও পরে তাদের সম্মতিতেই মালয়েশিয়ায় বিয়ে সম্পন্ন হয়।

এরপর গত ৩০ জুন জামিল-নাজিয়া বাংলাদেশে আসেন। শুক্রবার (৪ জুলাই) দুপুরে জামিলের নিজ গ্রাম বিলাশবাড়িতে ইসলামি শরিয়ত মোতাবেক তাদের বিবাহ পুনরায় সম্পন্ন হয়। এর আগে ৩ জুলাই রাতে ঘরোয়া আয়োজনে গায়ে হলুদের অনুষ্ঠান হয়।

জামিল হোসেন বলেন, “আমি ২০১৭ সালের শেষ দিকে মালয়েশিয়ায় যাই। সেখানে কাজ করতে গিয়ে নাজিয়ার সঙ্গে পরিচয় হয়। তার পরিবারকে রাজি করাতে সময় লেগেছে, কিন্তু এখন সবাই খুশি। বাংলাদেশে এসে আবার বিয়ে করে খুব ভালো লাগছে।”

নাজিয়া বলেন, “জামিলকে আমি খুব ভালোবাসি। বাংলাদেশে এসে ভালো লাগছে। জামিলের পরিবার আমাকে খুব আন্তরিকভাবে গ্রহণ করেছে। এলাকার মানুষরাও খুব আন্তরিক।”

জামিলের মা হালিমা খাতুন জানান, “ছেলের বউ খুব পছন্দ হয়েছে। আসার পর থেকেই সব কাজে সহযোগিতা করছে। গ্রামের মানুষ এসে দেখছে, প্রশংসাও করছে।”

স্থানীয়রা জানান, আগে শুধু খবরে দেখতেন বিদেশি তরুণীরা বাঙালি ছেলেদের প্রেমে দেশে চলে আসে। এবার নিজের চোখে তা দেখে অভিভূত হয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট