1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’-এর টিজার প্রকাশ

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
পপ কিং মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’-এর টিজার প্রকাশিত হলো। এক মিনিট ১২ সেকেন্ডের টিজারেই দর্শকরা পেলেন তার ছোটবেলা, সঙ্গীত যাত্রা এবং কোটি ভক্তের হৃদয়ের মুহূর্ত।

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এসেছে পপ সংগীতের কিংবদন্তি মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’-এর টিজার। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে মুক্তি পাওয়া মাত্র এক মিনিট ১২ সেকেন্ডের এই টিজার সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে। ভক্তদের উচ্ছ্বাস প্রমাণ করছে, কিং অফ পপের প্রতি ভালোবাসা এখনও অম্লান।

অফিসিয়াল টিজারটি প্রকাশ করেছে লায়নসগেট মুভিজ, যেখানে মাত্র ৭২ সেকেন্ডেই দর্শকরা চমকে যান। সিনেমায় যেন জীবন্ত হয়ে উঠেছেন মাইকেল জ্যাকসন, এবং এ চমক সম্ভব হয়েছে অভিনেতা জাফার জ্যাকসনের অনবদ্য পারফরম্যান্সে।

জানা গেছে, সিনেমায় মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তার ভাইয়ের ছেলে জাফার জ্যাকসন, যার বডি ল্যাঙ্গুয়েজ, পোশাক এবং প্রতিটি স্টেপে জীবন্ত হয়ে উঠেছেন কিং অফ পপ। টিজারে দেখা গেছে গায়কের ছোটবেলা, বেড়ে ওঠা, সঙ্গীতের জগতে প্রবেশ এবং কোটি ভক্তের হৃদয় জয় করার মুহূর্ত।

সিনেমাটি পরিচালনা করেছেন অ্যান্টোইন ফুকুয়া এবং চিত্রনাট্য লিখেছেন তিনবার অস্কার মনোনীত জন লোগান। কেন্দ্রীয় চরিত্র জাফারের পাশাপাশি সিনেমাতে অভিনয় করেছেন নিয়া লং, লরা হ্যারিয়ার, জুলিয়ানো ক্রু ভালদি, মাইলস টেলার ও কোলম্যান ডোমিঙ্গো।

২০০৯ সালের ২৫ জুন, লস অ্যাঞ্জেলেসে প্রোপোফল এবং বেনজোডিয়াজেপাইন নেশার কারণে হৃদরোগে মারা যান মাইকেল জ্যাকসন। বায়োপিক ‘মাইকেল’ বিশ্বব্যাপী মুক্তি পাবে আগামী ২০২৬ সালের ২৪ এপ্রিল।

এই টিজার প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় ভক্তরা তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং আগ্রহের মাত্রা আরও বেড়েছে বায়োপিকের জন্য।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট