1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

মীর বাছির উদ্দিন জুয়েলের মৃত্যুতে মুন্সীগঞ্জ প্রেসক্লাবে শোকসভা ও দোয়া মাহফিল

মোঃ জসীম উদ্দিন, মুন্সীগঞ্জ
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
মুন্সীগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও ইত্তেফাক- মাছরাঙা প্রতিনিধি মীর বাছির উদ্দিন জুয়েলের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্মরণসভায় তার সাংবাদিকতা অবদান তুলে ধরা হয়।

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, দৈনিক ইত্তেফাক ও মাছরাঙা টেলিভিশনের মুন্সীগঞ্জ প্রতিনিধি মীর বাছির উদ্দিন জুয়েলের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় মুন্সীগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়।

শোকসভায় বক্তারা মরহুম সাংবাদিক মীর বাছির উদ্দিন জুয়েলের কর্মজীবন ও সাংবাদিকতায় অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, তিনি ছিলেন একজন নির্ভীক, সৎ ও নিরহংকারী সংবাদকর্মী। মানবিক মূল্যবোধে উজ্জীবিত এই সাংবাদিক সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন।

বক্তারা আরও বলেন, মুন্সীগঞ্জ জেলার সাংবাদিকতা অঙ্গনে মীর বাছির উদ্দিন জুয়েলের অবদান অনস্বীকার্য। তিনি তরুণ সাংবাদিকদের জন্য আদর্শ ও অনুকরণীয় ব্যক্তিত্ব হিসেবে আজীবন স্মরণীয় হয়ে থাকবেন। তার মৃত্যু মুন্সীগঞ্জের সাংবাদিক সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি।

তারা বলেন, তিনি শারীরিকভাবে আমাদের মাঝে না থাকলেও তার কর্ম, নীতি ও আদর্শের মাধ্যমে সাংবাদিকদের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবেন।

শোকসভা শেষে মরহুম মীর বাছির উদ্দিন জুয়েলের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত সবাই মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বারের সাবেক সভাপতি ও মুন্সীগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ মহসিন মিয়া, মিরকাদিম পৌরসভার সাবেক মেয়র মোঃ হোসেন রেনু, মরহুমের পরিবারবর্গ, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সকল সদস্য, জেলার বিভিন্ন প্রান্তের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানজুড়ে শোকাবহ পরিবেশ বিরাজ করে এবং সহকর্মীরা চোখের জলে প্রিয় সহযোদ্ধাকে স্মরণ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট