1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ খাবার হোটেলকে ১৩ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
ঝিনাইদহের কালীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি খাবার হোটেলকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ঝিনাইদহের কালীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি খাবার হোটেলকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রশাসনের এ অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে কালীগঞ্জ শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকার চারটি খাবার হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ। অভিযানে থানা পুলিশের একটি দল সার্বিকভাবে সহযোগিতা করে।

অভিযানকালে দেখা যায়, হোটেলগুলোর রান্নাঘর ছিল অপরিচ্ছন্ন। নোংরা বাসনপত্র ব্যবহার করা হচ্ছিল এবং খাবার সংরক্ষণে ছিল চরম অবহেলা। স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় না রাখায় এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও নিরাপদ খাদ্য আইনের আওতায় সংশ্লিষ্ট হোটেল মালিকদের অর্থদণ্ড প্রদান করা হয়। মোট চারটি হোটেলকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ বলেন, “জনস্বাস্থ্যের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করা মারাত্মক ঝুঁকিপূর্ণ।” তিনি আরও বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

তিনি হোটেল ও রেস্তোরাঁ মালিকদের স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

প্রশাসনের এই অভিযানে স্থানীয় সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা করেন, নিয়মিত তদারকি থাকলে খাবারের মান উন্নত হবে এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট