1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন

মোঃ জসীম উদ্দিন, মুন্সীগঞ্জ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
মুন্সীগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন আহমেদের পক্ষে ফুটবল প্রতীকে বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। হাজারো সমর্থকের অংশগ্রহণে মুখরিত ছিল শহরের সড়ক।

মুন্সীগঞ্জ-৩ আসনের নির্বাচনী মাঠে শক্ত অবস্থানের জানান দিতে বিশাল শোডাউন করেছেন স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন আহমেদ। ফুটবল প্রতীক নিয়ে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে শহরের প্রধান সড়কগুলোতে ছিল উৎসবমুখর পরিবেশ।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকাল তিনটার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার পুরানো বাস স্ট্যান্ড থেকে নির্বাচনী শোভাযাত্রা শুরু হয়। শুভযাত্রায় অংশগ্রহণকারী সমর্থকদের হাতে ছিল ফুটবল প্রতীকসংবলিত ব্যানার, ফেস্টুন ও পোস্টার। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পতাকা একাত্তর এলাকায় গিয়ে শেষ হয়। প্রায় দুই থেকে আড়াই ঘণ্টাব্যাপী চলা এই নির্বাচনী মিছিলে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

মিছিলে মাইকের ঘোষণার পাশাপাশি সমর্থকদের মুখে মুখে ‘ফুটবল মার্কা, ফুটবল মার্কা’ স্লোগানে পুরো শহর গমগম করে ওঠে। অনেক জায়গায় পথচারী ও দোকানিরাও শোভাযাত্রায় হাত নেড়ে সমর্থন জানান।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বিশাল শোডাউনের মাধ্যমে মুন্সীগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন আহমেদ নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নিজের শক্ত অবস্থান স্পষ্ট করেছেন। আসন্ন নির্বাচনে এই শোডাউন গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট