1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

মুন্সীগঞ্জ-১ আসন বিএনপির শক্ত ঘাঁটি, ২৫ ডিসেম্বর প্রমাণ হবে: মীর সরফত আলী সপু

মোঃ জসীম উদ্দিন, মুন্সিগঞ্জ
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
২৫ ডিসেম্বর তারেক রহমানকে দেখিয়ে দেওয়া হবে মুন্সীগঞ্জ-১ আসন বিএনপির শক্ত ঘাঁটি—মুন্সীগঞ্জে প্রস্তুতি সভায় এমন মন্তব্য করেছেন বিএনপি নেতা মীর সরফত আলী সপু।

আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেখিয়ে দেওয়া হবে যে মুন্সীগঞ্জ-১ আসন বিএনপির শক্ত ঘাঁটি—এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শিকারপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতি সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মীর সরফত আলী সপু বলেন, “মুন্সীগঞ্জ-১ আসনে যে খসড়া মনোনয়ন দেওয়া হয়েছে, তা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর অবশ্যই পুনর্বিবেচনা ও পরিবর্তন হবে। কারণ বিএনপিতে কোনো বিতর্কিত ব্যক্তির মনোনয়ন পাওয়ার সুযোগ নেই।”
তিনি আরও বলেন, বিএনপিতে ত্যাগী, পরীক্ষিত ও জনপ্রিয় নেতারাই চূড়ান্ত মনোনয়ন পাবেন।

তিনি দাবি করেন, তারেক রহমানের নেতৃত্বে আজ বিএনপি ঐক্যবদ্ধ ও শক্তিশালী। তার স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দেশব্যাপী নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। মুন্সীগঞ্জ-১ আসনের নেতাকর্মীরাও এই ঐতিহাসিক দিনকে সফল করতে সম্মিলিতভাবে সব প্রস্তুতি সম্পন্ন করছেন।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব মো. মমিন আলী, দেলোয়ার হোসেন, আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা।
এছাড়া উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন মোল্লা, মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

বক্তারা বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন অধ্যায় সূচনা করবে। এই আন্দোলনে মুন্সীগঞ্জ-১ আসন থেকে বিএনপি সর্বাত্মক ভূমিকা রাখবে বলে তাঁরা প্রত্যাশা ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট