1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

নাসিরনগরে শসা খাওয়া নিয়ে তুমুল সংঘর্ষ, আহত অন্তত ৯০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
নাসিরনগরে শসা খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৯০

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাত্র শসা খাওয়াকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের দক্ষিণ শ্রীঘর গ্রামে মঙ্গলবার (১০ জুন) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষ চলে প্রায় ৪ ঘণ্টা ধরে, এতে অন্তত ৯০ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীঘর গ্রামের সরকার বাড়ির বাসিন্দা জুয়েল তার জমিতে শসা চাষ করেন। দুই দিন আগে বড়বাড়ির মির জালালের ছেলে হৃদয় ওই জমি থেকে শসা খেয়ে ফেলেন। এই ঘটনা নিয়ে সোমবার রাতে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। শেষ পর্যন্ত মঙ্গলবার সকালে বিষয়টি ভয়াবহ রূপ নেয়, লাঠিসোটা নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে গুরুতর আহত হন জালাল মিয়া (৪৫), দুলাল মিয়া (৩২), শাহ আলম (৩৫), রাব্বি মিয়া (১১), আমীর আলী (৩৫), মাসুক মিয়া (৪৫) ও সাহার আলী (১৮)। তাদের উদ্ধার করে প্রথমে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে রেফার্ড করা হয়।

এছাড়াও আরও অন্তত ৮১ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, শসা খাওয়াকে কেন্দ্র করে সরকার বাড়ি ও বড়বাড়ি গোষ্ঠীর মধ্যে দেশীয় অস্ত্রসহ সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে।

এর একদিন আগে, সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি রেস্টুরেন্টে টিস্যু চাওয়াকে কেন্দ্র করেও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন আহত হন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট