1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

জাতীয় কবি নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে তেজদাসকাঠী কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম প্রয়াণ দিবস উপলক্ষে পিরোজপুরের তেজদাসকাঠী কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থী ও শিক্ষকরা নজরুলের সাহিত্য থেকে অনুপ্রেরণা নেওয়ার আহ্বান জানান।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম প্রয়াণ দিবস উপলক্ষে পিরোজপুরের তেজদাসকাঠী কলেজে আলোচনা ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) সকালে কলেজের অডিটরিয়ামে এ সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন তেজদাসকাঠী কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সিনিয়র প্রভাষক শিউলি খানম, রসায়ন বিভাগের সিনিয়র প্রভাষক সুদেব কুমারসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিবৃন্দ।

সভায় শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তাঁর লেখনীর মাধ্যমে আমাদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শিখিয়েছেন। তাঁর কবিতা আমাদের সাহস যোগায়, প্রতিবাদের শক্তি জোগায় এবং মানবতার পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।

অধ্যক্ষ আলমগীর হোসেন আলোচনা সভায় বলেন, “কাজী নজরুল ইসলাম কেবল বিদ্রোহী কবিই নন, তিনি ছিলেন সাম্য, মানবতা ও ভালোবাসার কবি। তাঁর রচনা আজও তরুণ প্রজন্মকে স্বাধীনতা, ন্যায় ও সত্যের পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয়।” তিনি আরও উল্লেখ করেন, নজরুলের সাহিত্য ও সঙ্গীত সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এবং অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত করতে যুগযুগ ধরে পথ দেখাবে।

আলোচনা সভা শেষে জাতীয় কবির রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট