1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

স্বৈরাচার ও ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার এনসিপির

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
জুলাই গণঅভ্যুত্থানের খুনি-ষড়যন্ত্রকারীদের বিচারের দাবি এনসিপির

বাংলাদেশে আর কোনো স্বৈরাচার বা ফ্যাসিবাদী শাসন কাঠামো চলতে দেওয়া হবে না—এমন প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “ছাত্র-তরুণদের উপর ভরসা রাখুন। আমরা স্বৈরাচারের ও ফ্যাসিবাদের রাষ্ট্র কাঠামো পরিবর্তন করবো। নতুন করে কাউকে স্বৈরাচার হতে দেব না। এটা আপনাদের কাছে আমাদের অঙ্গীকার।”

শুক্রবার (৪ জুলাই) বিকেলে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের পূব চৌরাস্তায় “জুলাই পদযাত্রা”র অংশ হিসেবে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ছাত্র জনতার প্রতি আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, “যতবার ছাত্র জনতা রাস্তায় নেমেছে, ততবার দেশ রক্ষা পেয়েছে। আজ আমরা নতুন বাংলাদেশের জন্য লড়াই করছি—যেখানে থাকবে না বৈষম্য, থাকবে না চাঁদাবাজি বা অন্যায় দমন। আমরা চাই একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা।”

তিনি আরও বলেন, “জাতীয় নাগরিক পার্টির উপর আস্থা রাখুন। আমরা এই দেশে স্বৈরাচার ও ফ্যাসিবাদকে চিরতরে বিদায় জানাবো এবং একটি নতুন বাংলাদেশ গড়বো।”

পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং ঠাকুরগাঁও জেলা প্রধান সমন্বয়ক গোলাম মুর্তজা সেলিমসহ স্থানীয় নেতাকর্মীরা।

জুলাই পদযাত্রার এই কর্মসূচির মাধ্যমে এনসিপি নতুন প্রজন্মের ছাত্র-যুবাদের স্বপ্ন ও আদর্শকে সামনে এনে রাজনৈতিক আন্দোলনে জোরদার বার্তা পৌঁছে দিতে চায় বলে মত বিশ্লেষকদের।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট