1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

বাংলাদেশে প্রথমবার প্রচলন শুরু নতুন ডিজাইনের ৫০০ টাকা নোট

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
বাংলাদেশে প্রথমবারের মতো গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরযুক্ত নতুন ডিজাইনের ৫০০ টাকা নোট আজ থেকে প্রচলন শুরু হয়েছে। উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্যসহ নোটটিতে রয়েছে শহীদ মিনার, শাপলা ও সুপ্রীম কোর্টের ছবি।

দেশে প্রথমবারের মতো নতুন ডিজাইন ও সিরিজের ৫০০ টাকা নোট আজ (৪ ডিসেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে প্রচলনে আসছে। গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরযুক্ত এই নোট বাজারে আসায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, প্রথম ধাপে নোটটি বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে অন্যান্য শাখা থেকেও বিতরণ শুরু হবে।

নতুন এই নোটের ডিজাইনে রাখা হয়েছে বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্যের ছাপ। নোটের সামনের অংশে রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার ও জাতীয় ফুল শাপলার নান্দনিক চিত্র। পিছনের অংশে স্থান পেয়েছে দেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রীম কোর্টের ভবন। নোটে জলছাপ হিসেবে যুক্ত করা হয়েছে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, ‘500’ সংখ্যা ও বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম।

নিরাপত্তা বৈশিষ্ট্যের ক্ষেত্রেও নতুন নোটটি অত্যাধুনিক। নকল শনাক্ত সহজ করতে এতে যুক্ত করা হয়েছে ১০ ধরনের সিকিউরিটি ফিচার। উল্লেখযোগ্য নিরাপত্তা উপাদানের মধ্যে রয়েছে— রঙ পরিবর্তনশীল “500” সংখ্যা, যা নাড়ালে সবুজ থেকে নীল হয়, লাল ও স্বর্ণালী নিরাপত্তা সুতা, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য স্পর্শে অনুভূত ৫টি ছোট বৃত্ত, ইন্টাগ্লিও কালি, মাইক্রোপ্রিন্ট, See Through image, UV fluorescence ও UV curing varnish প্রযুক্তি, কাগজে যুক্ত লাল, নীল ও সবুজ ফাইবার।

বাংলাদেশ ব্যাংক জানায়, নতুন নোট চালুর পরও পূর্বে প্রচলিত সব কাগজ ও ধাতব নোট বৈধ হিসেবে ব্যবহারযোগ্য থাকবে। এছাড়া মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ নমুনা নোট (বিনিময়যোগ্য নয়) মিরপুরের টাকা জাদুঘরে নির্ধারিত মূল্যে পাওয়া যাবে।

নতুন ডিজাইন ও নিরাপত্তাবহুল এই ৫০০ টাকা নোট বাংলাদেশে মুদ্রা ব্যবস্থাকে আরও আধুনিক ও নিরাপদ করবে বলে মনে করছেন অর্থনীতিবিদেরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট