1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

ব্যাংকিং খাতে ডলারের কোনো সংকট নেই: বাংলাদেশ ব্যাংকের গভর্নর

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, দেশের ব্যাংকিং খাতে ডলারের কোনো সংকট নেই। তিনি আশ্বাস দিয়ে বলেন, আমদানি বা পণ্য সরবরাহ নিয়ে বাজারে যে উদ্বেগ দেখা যাচ্ছে, তার কোনো ভিত্তি নেই। আসন্ন রমজানেও পণ্য সংকটের কোনো শঙ্কা নেই বলে তিনি নিশ্চিত করেন।

শনিবার (২৯ ডিসেম্বর) ঢাকায় অনুষ্ঠিত চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে গভর্নর এসব কথা বলেন।

তিনি জানান, দেশের এক্সটার্নাল সেক্টর এখন সম্পূর্ণ স্থিতিশীল এবং কোনো ধরনের ভঙ্গুরতা নেই। তার ভাষায়, “আমরা যত ইচ্ছা আমদানি করতে পারবো। কেউ যদি বলেন আমদানি করতে পারছেন না, সেটা তার নিজস্ব সমস্যা। ডলারের কোনো অভাব নেই। আপনারা টাকার ব্যবস্থা করতে পারলে প্রয়োজনীয় ডলার কিনতে পারবেন।”

গভর্নর আরও বলেন, ব্যাংকিং খাতে ডলার লেনদেনে বাধা দূর করতে বাংলাদেশ ব্যাংক সব ধরনের মার্জিন রিকোয়ারমেন্ট তুলে দিয়েছে। এখন ব্যাংকগুলো ক্লায়েন্ট–ব্যাংক সম্পর্কের ভিত্তিতে মুক্তভাবে আমদানি ব্যবসা পরিচালনা করতে পারবে।

ডলারের বিনিময় হার প্রসঙ্গে তিনি জানান, তিনি দায়িত্ব গ্রহণের সময় ডলারের মূল্য ছিল ১২০ টাকা, যা এখন ১২২ টাকা ৫০ পয়সা। তার মতে, বাজার এখন আরও স্থিতিশীল অবস্থায় আছে। ভারতের উদাহরণ টেনে তিনি বলেন, “আমি যখন জয়েন করলাম, ভারতে ডলারের বিনিময় মূল্য ছিল ৮৪ টাকা, এখন ৮৯ টাকা।”

অতিরিক্ত স্থিতিশীলতাকে ভালো না বলে মন্তব্য করলেও গভর্নর জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংক এখন সম্পূর্ণ মার্কেট–বেইসড এক্সচেঞ্জ রেট অনুসরণ করছে এবং বাজারে কোনো প্রকার হস্তক্ষেপ করা হচ্ছে না।

রমজানের বাজার পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, “আমরা কোনো ধরনের শঙ্কা দেখছি না। রমজানের প্রয়োজনীয় পণ্য আমদানির জন্য ইতোমধ্যে এলসি খোলা হয়েছে। গতবারের তুলনায় ২০ শতাংশ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বেশি পণ্য আমদানি হচ্ছে। আমদানি বৃদ্ধি পেলেও ডলারের ওপর কোনো চাপ পড়ছে না।”

গভর্নরের বক্তব্যে বাজারের উদ্বেগ কিছুটা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট