1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

বন্দরে চালককে বেঁধে পিকআপ ছিনতাই, গ্রেপ্তার দুই ডাকাত

নারায়ণগঞ্জ (বন্দর) প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২ মে, ২০২৫
বন্দর থানা

নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি পিকআপ ভ্যান ছিনতাই করেছে সংঘবদ্ধ এক ডাকাতদল। চালককে বেঁধে ফেলে রেখে গাড়ি ছিনতাইয়ের পর পুলিশ অভিযান চালিয়ে গাড়ি ও দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১ মে) ভোররাতে মালিবাগ এসএইচ ক্যাসেল রিসোর্টের সামনে।

গ্রেপ্তারকৃতরা হলেন নারায়ণগঞ্জের মদনপুর ইউপির দেওয়ানবাগ এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে মাহবুব আলম শিশির (৩২) এবং কলাবাড়ি এলাকার মোসলেম মিয়ার ছেলে রাকিব (২৬)। এসময় ইমন ওরফে সুমন (৩২) নামে এক ডাকাত পালিয়ে যায়।

পিকআপ মালিক আবু হানিফ জানান, তার চালক শহিদুল ইসলাম বৃহস্পতিবার রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে পিকআপে বাসার মালামাল তুলে বন্দরের উদ্দেশ্যে রওনা দেন। রাত প্রায় ৪টার দিকে মালিবাগ এসএইচ ক্যাসেল রিসোর্টের সামনে পৌঁছালে একটি সংঘবদ্ধ ডাকাত দল পিকআপের গতি রোধ করে।

ডাকাতরা চালক শহিদুলকে মারধর করে হাত-পা বেঁধে রাস্তায় ফেলে দেয়। এরপর তারা পিকআপটি ছিনিয়ে নেয়। চালকের মোবাইল ফোন ও নগদ ৯,৫০০ টাকাও ছিনিয়ে নেয় তারা।

পিকআপে থাকা জিপিএস ডিভাইসের মাধ্যমে গাড়ির অবস্থান শনাক্ত করে বন্দর থানা পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে। পুলিশ নারায়ণগঞ্জের কুশিয়ারা এলাকা থেকে ছিনতাই হওয়া পিকআপটি উদ্ধার করে এবং মাহবুব ও রাকিবকে গ্রেপ্তার করে।

তবে ডাকাত দলের আরেক সদস্য ইমন ওরফে সুমন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় পিকআপ মালিক আবু হানিফ বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করেছেন।

বন্দর থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। তারা আশা করছেন দ্রুত সময়ের মধ্যে মূল হোতাদের আইনের আওতায় আনা যাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট