1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

পিরোজপুর সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে দুই পক্ষের সংঘর্ষে ফলাফল স্থগিত

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদকে কেন্দ্র করে সংঘর্ষ ও হট্টগোলের ঘটনা ঘটেছে। এতে ভোট গণনা বন্ধ হয়ে ফলাফল স্থগিত করা হয়েছে।

পিরোজপুর সদর উপজেলা বিএনপির বহুল প্রতীক্ষিত দ্বি-বার্ষিক সম্মেলন ভোটগ্রহণ শেষে সংঘর্ষের ঘটনায় পণ্ড হয়ে গেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে জেলা শিল্পকলা একাডেমিতে ভোট গণনার সময় সভাপতি পদ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও হট্টগোলের পর ব্যালট ছিনতাইয়ের অভিযোগ ওঠে। এ ঘটনায় সম্মেলনের ফলাফল স্থগিত ঘোষণা করা হয়েছে।

জানা যায়, বিকেল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ৭টি ইউনিয়নের ৪৯৭ জন কাউন্সিলরের মধ্যে ৪৮২ জন ভোট দেন। কিন্তু রাত ৮টার পর গণনার সময় হঠাৎ করে সভাপতি প্রার্থী মনির হোসেন ও নাসির মল্লিকের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। ব্যালট ছড়িয়ে পড়ায় ভোট গণনা বন্ধ হয়ে যায়। দীর্ঘ ১০ বছর পর অনুষ্ঠিত এই সম্মেলনে সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু সাংবাদিকদের জানান, “সম্মেলনে সভাপতি প্রার্থী মনিরকে রাজাকার বলে অপর প্রার্থী নাসির মল্লিকের পক্ষ থেকে মিছিল দেওয়া হয়। এরপরই দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও বিশৃঙ্খলা শুরু হয়।” তবে তিনি জানান, তিনি ও জেলা আহবায়ক ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না।

অন্যদিকে কেন্দ্রীয় বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক এবং সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু দাবি করেন, “সাংগঠনিক সম্পাদক পদের ভোট গণনা শেষে সামান্য হট্টগোল হলেও কোনো ব্যালট বাক্স ছিনতাই হয়নি।”

ঘটনার পর জেলা শহরে উত্তেজনা বিরাজ করছে। যেকোনো অপ্রত্যাশিত পরিস্থিতি এড়াতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সদর থানার ওসি মোঃ রবিউল ইসলাম জানান, সম্মেলনে গণ্ডগোল হলেও বড় কোনো দুর্ঘটনা ঘটেনি এবং পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট