1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
Bet andreas 317 onlayn kazino oynamaq: Canlı oyunlar və eksklüziv bonuslar ইরানের ড্রোন কারখানার অবস্থান সম্পর্কে জানে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রোববার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কাহারোলে মানববন্ধন: গোপাল চন্দ্র রায় ও সুধা রানীর বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি কালীগঞ্জে সড়কে কাদার কারণে একের পর এক দুর্ঘটনা, আহত অন্তত ২৫ মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযান, উদ্ধার বিপুল পরিমাণ মাদক, আটক দুই মঠবাড়িয়ায় এক রাতেই জোড়া হত্যাকাণ্ড, আতঙ্কে এলাকাবাসী মিরকাদিম পৌরসভায় গৃহস্থালি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন

পিরোজপুর ইন্দুরকানীতে নদীভাঙন এলাকায় বিএনপির ত্রাণ বিতরণ ও নগদ সহায়তা

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
পিরোজপুর ইন্দুরকানীতে নদীভাঙন এলাকায় বিএনপির ত্রাণ বিতরণ ও নগদ সহায়তা
পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনের নেতৃত্বে জেলার ইন্দুরকানী উপজেলার ইন্দুরকানী সদর,  বালিপাড়া ও চন্ডিপুর ইউনিয়নের উপকূলীয় নদী তীরবর্তী এলাকার ভাঙ্গা বেরিবাঁধ, পানিবন্দী এলাকার বাড়িঘর পরিদর্শনে গিয়ে নগদ অর্থ সহায়তা ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
রবিবার (২৭জুলাই) দিন ব্যাপী উপজেলার বিভিন্ন নদী তীরবর্তী, পানিবন্দী ও বেরিবাঁধ ভাঙ্গন  কবলিত এলাকায় কয়েক শতাধিক ঘরবাড়ি উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে তিনি সরজমিনে পরিদর্শনে গিয়ে  তাদেরকে সান্তনা, নগদ অর্থ সহায়তা  প্রদান  ও শুকনো খাবার বিতরণ করেন।
পরিদর্শনকালে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের সকল স্তরের নেতাকর্মীদের তৃণমূল পর্যায়ে সার্বক্ষণিক যোগাযোগসহ গরিব ও অসহায় মানুষদের পাশে থাকার নির্দেশ প্রদান করেছেন। তারই অংশ হিসেবে নদীর তীরবর্তী পানিবন্দি ও বেরিবাঁধ ভাঙ্গন কবলিত এলাকায় মানুষের দুঃখ দুর্দশা সরোজমিনে পরিদর্শন করার জন্য দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আপনাদের পাশে এসে সান্তনা,নগদ অর্থ সহায়তা ও শুকনো খাবার বিতরণের জন্য এসেছি।
 আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতনের আগে কাগজ-কলমে অনেক বরাদ্দ দেখিয়ে কাজ না করে টাকা মেরে খেয়েছে কিন্তু গরিব- অসহায়, নদী ভাঙ্গন কবলিত এলাকার মানুষদের জন্য কোন কাজ করেনি যার জ্বলন্ত প্রমাণ আপনাদের এ দুঃখ-দুর্দশা।
তিনি আশ্বস্ত করে বলেন,বিএনপি ক্ষমতায় গেলে দেশের সার্বিক উন্নয়নসহ নদী ভাঙ্গন এলাকায় মজবুত, টেকসই বেরিবাঁধ নির্মাণ, গরীব ও গৃহহীন মানুষদের পুনর্বাসন সহ সব ধরনের সহায়তার আশ্বাস দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিয়েছেন। আমরা দলের পক্ষ থেকে সেই শান্তির ও উন্নয়নের বাণী আপনাদের কাছে পৌঁছে দিতে এসেছি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক দ্বয় এইচ এম ফারুক হোসেন ও মোস্তান হাফিজ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আহসানুল হক ছগির,সদর ইউনিয়ন বিএনপি’র  সভাপতি হাফিজুল কবির তালুকদার, বালিপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক  শহিদুল ইসলাম বাবুল তালুকদার, চন্ডিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল ফকির, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক শাফায়েত হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ইউনুস হাওলাদার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল নেতা শাহিদুল ইসলাম শহিদ, উপজেলা ছাত্রদলের  যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম সহ সাংবাদিকবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট