1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশের দিকে ধেয়ে আসছে নতুন বৃষ্টি বলয়, ২০ মে পর্যন্ত বজ্রবৃষ্টির শঙ্কা মডেল মসজিদে টিকটক ভিডিও করে বিতর্ক, জামালপুরে শিক্ষার্থী বহিষ্কার পশ্চিমবঙ্গে সীমান্তে কাঁটাতারের জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে সরকার মুন্সীগঞ্জে ইজারার আগেই কোরবানির পশুর হাটের প্রচারণা ঝিনাইদহে জমকালো আয়োজনে যাত্রা শুরু করলো এশিয়া পোস্ট জনগণের আস্থা অর্জনে পুলিশকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রেসক্লাব সভাপতি শিক্ষানুরাগী মোল্লা মাকসুদুল ইসলাম ঝিনাইদহে কাল্ব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলদিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান খানের উঠান বৈঠক দিঘলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

পিরোজপুরে ২৫টি মোবাইল ও ২টি হ্যাকড ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
পিরোজপুরে ২৫টি মোবাইল ও ২টি হ্যাকড ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার

পিরোজপুর জেলা পুলিশের তথ্যপ্রযুক্তিনির্ভর তৎপরতায় হারানো ২৫টি মোবাইল ফোন এবং ২টি হ্যাকড হওয়া ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) সকাল ১০টায় জেলা পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসেরের নির্দেশনায় এবং জেলা পুলিশের আইসিটি ও মিডিয়া শাখার উদ্যোগে এই কার্যক্রম পরিচালনা করা হয়।

জানা গেছে, জেলার বিভিন্ন থানায় করা সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা করে আইসিটি টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন জেলা থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো উদ্ধার করে। উদ্ধারকৃত ফোনগুলোর মধ্যে রয়েছে ভিভো, রেডমি, স্যামসাং, রিয়েলমি, অপোসহ অন্যান্য নামিদামি ব্র্যান্ডের ডিভাইস।

থানাভিত্তিক উদ্ধার পরিসংখ্যান, সদর থানা: ৬টি, ইন্দুরকানী (জিয়ানগর): ২টি, মঠবাড়িয়া থানা: ৪টি, নাজিরপুর থানা: ১০টি,কাউখালী থানা: ৩টি।

এছাড়া উদ্ধারকৃত দুটি হ্যাকড ফেসবুক অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ ফিরিয়ে দেওয়া হয় প্রকৃত ব্যবহারকারীদের হাতে।

মোবাইল ও ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেয়ে ভুক্তভোগীরা জেলা পুলিশ সুপারসহ উদ্ধার অভিযানে যুক্ত সকল পুলিশ সদস্য ও সাংবাদিকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পিরোজপুর জেলা পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের বলেন, “আমরা জনগণের পাশে সবসময় ছিলাম, আছি এবং থাকবো। ভবিষ্যতেও তথ্যপ্রযুক্তিনির্ভর এমন অভিযান অব্যাহত থাকবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট